হলদিয়ায় ভয়াবহ আগুন! চোখের নিমেষে পুড়ে ছাই দামী মেশিন-কম্পিউটার, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

হলদিয়া: সপ্তাহের প্রথম দিনেই বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হলদিয়া শিল্পাঞ্চলে। সোমবার সকালে হলদিয়ার প্রবেশদ্বার বাপুজী মার্কেটের কাছে ব্রজলালচক হাইরোডে অবস্থিত একটি ছাপা কারখানায় আগুন লাগে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ‘বিমলা এন্টারপ্রাইজ’ নামের ওই ছাপা কারখানাটির ভেতর থেকে হঠাৎই ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় মানুষজন। সঙ্গে সঙ্গে তাঁরা দমকল বাহিনীকে খবর দেন।

আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। স্থানীয়দের সক্রিয় সহযোগিতা এবং দমকল কর্মীদের তৎপরতায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ফলে বহু দরকারি কাগজপত্র, কম্পিউটার, ফ্লেক্স মেশিন-সহ দামী যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গিয়েছে। তাঁদের প্রাথমিক অনুমান, এই ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই হলদিয়ার ভবানীপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয় প্রশাসন দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করে দেখছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy