হুগলির সপ্তগ্রামে বীরসা মুণ্ডার জন্ম সার্ধ্বশতবর্ষের অনুষ্ঠানে অন্য মেজাজে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। জনসংযোগের এক অন্যরকম নজির তৈরি করে তিনি সেখানে আদিবাসী সমাজের বৃদ্ধদের পা ধুয়ে দেন। এই কর্মসূচিতে শুভেন্দু অধিকারীর সঙ্গী ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।
শনিবার হুগলির সপ্তগ্রামে আয়োজিত এই অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী শুধু পা ধোয়াই নয়, এরপর নিজেই আদিবাসীদের জন্য খাবারও পরিবেশন করেন। লোকসভা ভোটের আগে এই ধরনের কর্মসূচি আদিবাসী সমাজে একটি বিশেষ বার্তা দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল। বীরসা মুণ্ডার জন্ম সার্ধ্বশতবর্ষকে সামনে রেখে বিজেপি আদিবাসী সমাজের প্রতি তাদের সম্মান এবং গুরুত্ব তুলে ধরার চেষ্টা করছে বলেই মনে করা হচ্ছে।