বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ (NDA) জোট বিশাল জয় পেয়েছে। বিজেপি-জেডিইউ জোট চিরাগ পাসোয়ানের দলকে সঙ্গে নিয়ে ২৪৩টি আসনের মধ্যে ২০২টি আসন দখল করেছে। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫টি আসনে। অন্যদিকে, বিরোধী মহাগঠবন্ধন মুখ থুবড়ে পড়েছে এবং লালুপ্রসাদ যাদবের দল আরজেডি-কংগ্রেস জোট পেয়েছে মাত্র ৩৫টি আসন। এর মধ্যে লালুপ্রসাদের ছেলে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন আরজেডি পেয়েছে মাত্র ২৫টি আসন।
জেডিইউ-এর মহাভারত কটাক্ষ:
এমন এক অতি লজ্জার হারের পর সেই যন্ত্রণায় নুনের ছিটে দিতে ছাড়ল না জেডিইউ (JDU)। দুরন্ত জয়ের পরই আরজেডি-কে (RJD) নিশানা করে জেডিইউ পাটনায় বেইলি রোডে একটি পোস্টার টাঙিয়েছে, যার থিম হলো মহাভারত।
-
পোস্টারে চরিত্রায়ণ: এই পোস্টারে লালুপ্রসাদ যাদবকে ধৃতরাষ্ট্র, তাঁর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীকে গান্ধারী এবং ছেলে তেজস্বী যাদবকে দুর্যোধন রূপে দেখানো হয়েছে।
-
সঞ্জয় ও কথোপকথন: আরজেডি-র রাজ্যসভার সাংসদ সঞ্জয় যাদবকে সঞ্জয় রূপে দেখানো হয়েছে। পোস্টারে একটি কথোপকথন রয়েছে: লালুপ্রসাদ সঞ্জয়কে জিজ্ঞেস করছেন তিনি কী দেখতে পাচ্ছেন। উত্তরে সঞ্জয় বলছেন, “মহারাজ, হরিয়ানায় মল দেখতে পাওয়া যাচ্ছে।”
-
পোস্টারের একদম নিচে লেখা রয়েছে মহাবিহার।
এই পোস্টারে জেডিইউ আদপে লালুপ্রসাদ যাদবের পরিবারের নীতিকেই কটাক্ষ করেছে। দুরন্ত জয়ের পর যে নীতীশের দল এখন ফ্রন্ট ফুটেই খেলবে তা এই পোস্টারের মাধ্যমে পরিস্কার। অবশ্য এর আগেও নীতীশের দল লালুপ্রসাদের আরজেডি-কে পৌরাণিক গাথাকে সামনে রেখে কটাক্ষ করেছে।