“মেয়েরা যা চায়, করতে দিন”- নারী স্বাধীনতায় জোর দিলেন RSS প্রধান মোহন ভাগবত

দেশের উন্নয়নের জন্য নারী ক্ষমতায়নের ওপর জোর দিলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (RSS) প্রধান মোহন ভাগবত। শুক্রবার মহারাষ্ট্রের শোলাপুরে এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন যে, মহিলাদের গোঁড়ামি প্রথা থেকে মুক্ত করা উচিত।

আরএসএস প্রধান তাঁর বক্তব্যে বলেন, “এক জন পুরুষ মৃত্যু পর্যন্ত কাজ করে চলেন। এক জন মহিলাও জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করেন। কিন্তু আগামী প্রজন্মকে অনুপ্রেরণা জোগান। মহিলাদের স্নেহ-ভালবাসায় সন্তানরা বড় হয়ে ওঠে।”

এরপর তিনি জোর দেন যে, দেশের উন্নয়নের জন্য মহিলাদের ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, “মহিলাদের অতিরিক্ত ক্ষমতা দিয়েছে ভগবান। যে কাজগুলি পুরুষরা করতে পারেন না…” তিনি পুরুষদেরও দায়িত্ববান হওয়ার কথা বলেছেন যাতে মহিলারা উন্নতি করতে পারেন।

ভাগবত আরও বলেন, “ইগোর কোনও জায়গা নেই। মহিলারা যা করতে চান, করতে দিন। শুধু ওঁদের ক্ষমতায়ন করুন। পুরনো গোঁড়া প্রথা থেকে মুক্ত করুন। যখন এক জন মহিলা নিজের উন্নতি করবেন, তখন তিনি সমাজেরও উন্নতি করবেন।”

পূর্বের মন্তব্য প্রসঙ্গ:

উল্লেখ্য, চলতি বছরে ভাগবতের একটি মন্তব্য ঘিরেও আলোচনা হয়েছিল। মন্দির-মসজিদ ইস্যু নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি সম্প্রীতির বার্তা দিয়েছিলেন। একইসঙ্গে তিনি বলেছিলেন যে, রাম মন্দির নির্মাণের পর অনেকেই একই ধরনের বিতর্ক উস্কে দিয়ে হিন্দুদের নেতা হওয়ার কথা ভাবছেন, যা মেনে নেওয়া যায় না। ভাগবত সেই সময় ‘ইন্ডিয়া, দ্য বিশ্বগুরু’ শীর্ষক আলোচনায় ভারতীয় সমাজে বহুত্ববাদের ওপর জোর দিয়েছিলেন এবং বলেছিলেন যে রামকৃষ্ণ মিশনেও বড়দিন উদযাপন করা হয়, যা হিন্দুদের সদিচ্ছার প্রতীক।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy