খাস কলকাতায় এক চাঞ্চল্যকর ঘটনায় বাংলা ভাষায় কথা বলার কারণে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হস্টেলের ছাত্রদের মারধর করার অভিযোগ উঠেছে। শিয়ালদার শিশির মার্কেটের কিছু ব্যবসায়ী এই হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ। এই ঘটনায় অন্তত ১০ জন ছাত্র আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
কীভাবে ঘটল ঘটনাটি?
ছাত্রদের অভিযোগ, তাদের ‘বাংলাদেশি’ বলে সন্দেহ করে ছুরি, বন্দুকের বাঁট এবং হকি স্টিক দিয়ে নির্মমভাবে পেটানো হয়েছে। এই হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে ছাত্ররা মুচিপাড়া থানার সামনে বিক্ষোভ দেখান। পরে রাতে মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এই ঘটনায় ব্যবসায়ীদের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।