রেস্টুরেন্টের স্বাদ এবার ঘরে! ১০ মিনিটেই বানিয়ে ফেলুন জিভে জল আনা চিকেন শিক কাবাব

কাবাব প্রেমীদের কাছে চিকেন শিক কাবাব সবসময়ই পছন্দের শীর্ষে। বাইরে থেকে কেনা অস্বাস্থ্যকর কাবাব এড়িয়ে ঘরেই তৈরি করা সম্ভব রেস্টুরেন্টের মতো স্বাদের চিকেন শিক কাবাব। বিকেলের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নে এই পদটি যেমন আকর্ষণীয়, তেমনি তৈরি করাও অত্যন্ত সহজ।

চিকেন শিক কাবাব তৈরির পদ্ধতি:
প্রথমে আধা কেজি মুরগির মাংসের কিমার সঙ্গে আধা কাপ পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ আদা-রসুন বাটা, কাঁচামরিচ, ধনেপাতা কুচি, ১ চা চামচ করে জিরা গুঁড়া, গরম মসলা ও চাট মসলা এবং স্বাদমতো লবণ ও ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি ভালোভাবে মাখিয়ে তাতে পরিমাণমতো ব্রেডক্রাম্ব যোগ করুন। বাইন্ডিং ভালো হওয়ার জন্য মাখানো কিমা এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন।

ফ্রিজ থেকে বের করে কিমার মিশ্রণ থেকে অল্প অল্প অংশ নিয়ে শিকের গায়ে হাত দিয়ে চেপে চেপে কাবাবের আকৃতি দিন। চুলায় একটি গ্রিল প্যান বসিয়ে সামান্য তেল বা মাখন ব্রাশ করুন। এবার মাঝারি আঁচে কাবাবগুলো উল্টেপাল্টে সোনালি ও সুসিদ্ধ হওয়া পর্যন্ত ভাজুন। তৈরি হয়ে গেল জিভে জল আনা চিকেন শিক কাবাব! প্রিয় সস বা চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন এই দারুণ সুস্বাদু খাবার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy