হরমোনের ভারসাম্য নষ্ট হলে বুঝবেন কীভাবে? জেনেনিন সে সম্পর্কে

শরীরের স্বাভাবিক কাজকর্ম ঠিক রাখতে হরমোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরে হরমোনের সমস্যা হলে মানসিক-শারীরিক সব ধরনের অসুস্থতা হতে পারে। এ কারণে শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখা খুবই জরুরি। কিন্তু অনেক সময় হরমোনের ভারসাম্য নষ্ট হলেও সাধারণ মানুষ তা বুঝে উঠতে পারে না। কিছু কিছু লক্ষণ আছে যা শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হলে জানান দেয়। যেমন-

মনের ভাব ঘন ঘন বদলে যাওয়া: ঘন ঘন মুড পরিবর্তন শরীরে হরমোনের ভারসাম্য নষ্টের ইঙ্গিত হতে পারে।

ক্লান্তি: পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরেও যদি ক্লান্তি দূর না হয় তবে তা একাধিক রোগের ইঙ্গিত হতে পারে। হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়াও তার মধ্যে অন্যতম। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পরই যদি ক্লান্ত লাগে তবে তা অনেক সময়ই হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার ইঙ্গিত হতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

চুল পড়ে যাওয়া: পর্যাপ্ত যত্ন নেওয়ার পরেও যদি ক্রমাগত চুল পড়তে থাকে তবে সতর্ক হওয়া প্রয়োজন। হরমোনের ভারসাম্য হারিয়ে গেলেও অনেক সময় এই ঘটনা ঘটে।

হঠাৎ ওজন বেড়ে যাওয়া: হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার অন্যতম প্রধান লক্ষণ হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া। বিশেষ করে নিয়মিত শরীরচর্চা ও হাঁটাহাঁটি করার পরেও যদি ওজন বাড়ে, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

ঘুমের সমস্যা: শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হলে ঘুমও ব্যাহত হেত পারে, দেখা দিতে পারে অনিদ্রা ও হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ার সমস্যা। শুধু অনিদ্রাই নয়, রাতে পর্যাপ্ত ঘুমানোর পরেও যদি ঘুম আসে তবে তা হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার লক্ষণ হতে পারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy