সর্দি কাশি কমাবে রসুনের চা, এর উপকারিতা ও তৈরির পদ্ধতি জেনেনিন অবশ্যই

সর্দি কাশি কমাতে রসুন দারুণ ভূমিকা পালন করে। রসুনে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট বার্ধক্য থেকে দূরে রাখে। এটি শরীরে কোলেস্টেরল কমানো থেকে রক্তচাপ নিয়ন্ত্রণে অসাধারণ ভূমিকা রাখে। শুধু কাঁচা রসুন নয়, এর চা-ও দারুণ উপকারী। এটি ক্ষুধা কমায়, ওজন কমায়, মুখের আলসার দূর করতেও সাহায্য করে। এটি মৌসুমী সর্দি এবং কাশি থেকে লড়াই করতে সুস্বাদু পানীয় নাও হতে পারে, তবে সংক্রমণ থেকে খুব সহজেই আপনাকে মুক্তি দিতে পারে।
উপকরণ:
কাঁচা রসুনের কোয়া ৫ থেকে ৬ টি
লেবুর রস ১ টেবিল চামচ
মধু ১ চা চামচ
জল প্রয়োজন মতো
তৈরির পদ্ধতি:
১. প্রথমে রসুনের কোয়াগুলো একটু ছেঁচে নিন।
২. চুলায় পাত্র বসিয়ে জল ও রসুনের কোয়া দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন।
৩. ছেঁকে কাপে ঢেলে নিন।
৪. লেবুর রস ও মধু মিশিয়ে পান করুন।
এই পানীয়টি কেবল সর্দি কাশি কমাতে সহায়ক নয়, এটি আপনার সামগ্রিক স্বাস্থ্যের জন্যও উপকারী। রসুনের অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে, অন্যদিকে লেবুতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। মধু গলা ব্যথা কমাতে এবং আরাম দিতে পরিচিত। তাই, মৌসুম পরিবর্তনের সময় বা সর্দি কাশির শুরুতে এই ঘরোয়া পানীয়টি পান করে উপকার পেতে পারেন।