শীতে পা ফাটা দূর করার কিছু ঘরোয়া উপায় সম্পর্কে জেনেনিন এক্ষুনি

শীতের সময় পা ফাটে। তাই সবারই কম-বেশি আলাদা করে পায়ের যত্ন নিতে হয়। পায়ের গোড়ালি ফেটে যাওয়া কষ্টকর ও বিব্রতকর সমস্যা। কারও কারও এই ফাটা ত্বক দিয়ে জীবাণু প্রবেশ করে সংক্রমণ হতে পারে। এমনকি কারও পা রক্তাক্তও হয়ে যায়।

বিরক্তিকর এই সমস্যা থেকে মুক্তি পেতে ঘুমানোর আগে পায়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে পারেন। এতে পা নরম ও কোমল থাকবে। পা ঢাকা জুতা ব্যবহার করুন। বুট জুতা হলে আরও ভালো। এতে পা ভালো থাকবে এবং ধুলা-ময়লাও লাগবে না।

অনেকেই আছেন যারা পায়ে মোজা পরতে চান না। অন্তত শীতে পায়ে মোজা পরার অভ্যাস তৈরি করুন। এতে করে পায়ের ত্বক ভালো থাকে। ঘরোয়া কিছু সহজ পদ্ধতি অনুসরণ করলে এই সমস্যার সমাধান করা যায়।

শীতে নারকেল তেল পায়ের ত্বক নরম করতে এবং লেবুর রস মৃত কোষ দূর করতে সাহায্য করে। এক চামচ নারকেল তেলের সঙ্গে এক চামচ লেবুর রস মিশিয়ে পায়ের ফাটা অংশে লাগাতে পারেন। এক্ষেত্রে গরম জল খুবই কার্যকর। এক বালতি গরম জলে লবণ, ১ চামচ বেকিং সোডা, এবং কয়েক ফোঁটা নারকেল তেল যোগ করুন এবং ১৫-২০ মিনিট পা ভিজিয়ে রেখে পিউমিস স্টোন দিয়ে ঘষুন। তারপর পা ভালোভাবে শুকিয়ে ময়েশ্চারাইজার লাগান।

গ্লিসারিন ও গোলাপজল পায়ের ফাটা ত্বক নরম করতে সাহায্য করে। সমপরিমাণ গ্লিসারিন ও গোলাপজল মিশিয়ে পায়ের ফাটা অংশে লাগান। এটি দিনে দুইবার ব্যবহার করুন। এতে পায়ের ত্বক মসৃণ ও আর্দ্র থাকবে।

অ্যালোভেরা জেল ত্বকের ফাটা অংশ নিরাময়ে সহায়ক। রাতে ঘুমানোর আগে পায়ের ফাটা অংশে তাজা অ্যালোভেরা জেল লাগিয়ে মোজা পরে ঘুমান। সকালে ধুয়ে ফেলুন। এছাড়া পাকা কলা পায়ের ত্বক মসৃণ ও নরম করে। একটি পাকা কলা চটকে পায়ের ফাটা অংশে লাগান।২০ মিনিট রেখে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

মধু প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। শীতে ১ কাপ উষ্ণ জলে ২ চামচ মধু মিশিয়ে পা ভিজিয়ে রাখুন। ১৫ মিনিট পর পা ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিন। তিলের তেলে ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা পায়ের ত্বককে মেরামত করে। পেট্রোলিয়াম জেলি পায়ের ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

শীতে প্রতিদিন পা পরিষ্কার করুন এবং ময়েশ্চারাইজার লাগান। পুষ্টিকর ভিটামিন এ, সি, এবং ই সমৃদ্ধ খাবার খেলে ত্বক স্বাস্থ্যকর থাকে। শীতকালে প্রচুর জল পান করুন। এই পদ্ধতিগুলো নিয়মিত অনুসরণ করলে পা ফাটার সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যাবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy