রুম হিটার ব্যবহারের নিয়ম কী? একনজরে দেখেনিন

শীত পড়তেই রুম হিটারের কদর বাড়ে। দ্রুত ঘর গরম করতে পারে এই যন্ত্রটি। অধিকাংশ হিটারের ভেতরেই গরম ধাতুর পাত বা সিরামিক কোর থাকে। বিশ্বের উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও এখন শীতকালে রুম হিটার ব্যবহারের প্রচলন বেড়েছে।

যারা প্রথমবারের মতো রুম হিটার কিনবেন, তাদের বেশিরভাগই জানেন না কোন কোম্পানির হিটার ভালো হবে ও কম দামের মধ্যে কোনটি ভালো সার্ভিস দেবে।

বাজারের অন্যান্য রুম হিটার কোম্পানিরগুলোর তুলনায় ভিশন রুম হিটার দামে বেশ সস্তা। দামের দিক থেকে কম হলেও ভিশন রুম হিটারের গুণগত মান যথেষ্ট ভালো ও দীর্ঘদিন ব্যবহারের উপযোগী।

রুম হিটার ব্যবহারের নিয়ম কী?

১. রুম হিটার চালুর পর ঘরের তাপমাত্রা গরম হতে থাকে। ঘর পর্যাপ্ত গরম হলে হিটার বন্ধ করে দিতে হবে।
২. রুম হিটারটি শিশুদের নাগালের বাইরে রাখুন। ঘরের ফাঁকা অংশে হিটার রাখাই বুদ্ধিমানের কাজ।
৩. ঘরের দরজা-জানালায় ফাটল কিংবা ছিদ্র থাকলে তা বন্ধ করে তারপর হিটার চালু করুন।
৪. রুম হিটার একটানা ৩-৪ ঘণ্টা চালিয়ে রাখলেই হয়। সব সময় রুম হিটার চালিয়ে রাখলে বিদ্যুৎ বিলও বাড়বে আবার শারীরিক বিভিন্ন সমস্যায়ও ভুগবেন।

দাম কত?

বর্তমানে বাজারে ভিশন রুম হিটারের দাম ১৫০০-৪০০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তাই আপনার যদি বাজেট কম হয় ও কম দামে ভালো মানের একটি রুম হিটার কিনতে চান তাহলে ভিশন হতে পারে সেরা পছন্দ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy