ওজন কমানোর কথা ভাবলেই আমাদের মাথায় প্রথমে আসে—”আজ থেকে ভাত বা রুটি বন্ধ!” কার্বোহাইড্রেট বা শর্করাকে আমরা ডায়েটের প্রধান শত্রু হিসেবে ধরে নিই। কিন্তু পুষ্টিবিদদের মতে, কার্বোহাইড্রেট পুরোপুরি ছেড়ে দিলে শরীরের এনার্জি লেভেল কমে যায় এবং মেটাবলিজম ধীর হয়ে পড়ে।
বর্তমান বিশ্বের অ্যাথলেট এবং ফিটনেস মডেলদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি পদ্ধতি হলো ‘কার্ব সাইক্লিং’ (Carb Cycling)। এটি এমন এক বৈজ্ঞানিক ডায়েট প্ল্যান যেখানে শর্করা বাদ না দিয়ে বরং কৌশলে ব্যবহার করে দ্রুত ফ্যাট কমানো সম্ভব।
কার্ব সাইক্লিং আসলে কী?
সহজ কথায়, প্রতিদিন একই পরিমাণ কার্বোহাইড্রেট না খেয়ে সপ্তাহে একেক দিন একেক পরিমাণ শর্করা গ্রহণ করাই হলো কার্ব সাইক্লিং। এতে আপনার শরীর বিভ্রান্ত হয় এবং সঞ্চিত চর্বি পোড়াতে শুরু করে।
কিভাবে কাজ করে এই ডায়েট? (একটি সাপ্তাহিক নমুনা)
সাধারণত সপ্তাহে তিন ধরণের দিন ভাগ করে নেওয়া হয়:
হাই-কার্ব দিন (High-Carb Days): যেদিন আপনি ভারী ব্যায়াম বা পরিশ্রম করবেন, সেদিন বেশি কার্ব (যেমন- ভাত, ওটস, মিষ্টি আলু) খাবেন। এটি আপনার পেশিকে শক্তি দেবে।
লো-কার্ব দিন (Low-Carb Days): মাঝারি পরিশ্রমের দিনে কার্বের পরিমাণ কমিয়ে দিন। পাতে রাখুন বেশি করে প্রোটিন ও সবুজ শাকসবজি। এতে শরীর ফ্যাটকে জ্বালানি হিসেবে ব্যবহার করবে।
নো-কার্ব দিন (No-Carb Days): বিশ্রামের দিনে শর্করা প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনুন। শুধু প্রোটিন ও হেলদি ফ্যাট (যেমন- ডিম, বাদাম, মাছ) খান। এতে শরীর দ্রুত মেদ ঝরায়।
কার্ব সাইক্লিং-এর চমকপ্রদ উপকারিতা:
১. পেশি রক্ষা: সাধারণ কিটো ডায়েটে পেশি কমে যাওয়ার ভয় থাকে, কিন্তু কার্ব সাইক্লিং-এ পেশি সুগঠিত থাকে।
২. বিপাক হার বৃদ্ধি: হুটহাট কার্বের পরিমাণ পরিবর্তন করলে শরীরের মেটাবলিজম বা হজম শক্তি বৃদ্ধি পায়।
৩. ক্ষিদে নিয়ন্ত্রণ: এতে শরীরে ইনসুলিন হরমোনের ভারসাম্য বজায় থাকে, ফলে বারবার খিদে পাওয়ার প্রবণতা কমে।
সতর্কতা:
কার্ব সাইক্লিং সবার জন্য একরকম নয়। আপনার ওজন, উচ্চতা এবং দৈনন্দিন পরিশ্রমের ওপর ভিত্তি করে এটি সাজাতে হয়।