তরুণদের চেয়ে তরুণীদের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি, চমকে গেলেন? এটাই সত্যি

তরুণদের চেয়ে তরুণীদের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা বেশি। কমবয়সী পুরুষদের চেয়ে নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি, এমনটিই জানাচ্ছে গবেষণা । ‘করোনারি হৃদরোগে লিঙ্গ পার্থক্য’ নামক সাম্প্রতিক এক গবেষণায় এমনটি দেখা গেছে ।

তরুণীদের মধ্যেও হার্ট অ্যাটাকের আগে বেশ কিছু লক্ষণ দেখা দিতে পারে। যেমন- শ্বাসকষ্ট, বমি বমি ভাব ও ক্লান্তি। তবে এসব লক্ষণ অনেক নারীই অবহেলা করেন, ফলে পরিণাম হয় কঠিন।

অল্পবয়সী নারীদের শরীরে হরমোনের ওঠানামার কারণে পুরুষদের তুলনায় হার্ট অ্যাটাকের ঝুঁকি তাদের মধ্যে বেশি এমনটা দাবি গবেষকদের।

তারা বলেন, হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় কারণ, হরমোনের ওঠানামার কারণেই অল্পবয়সী নারীদের বেশিরভাগই ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপের মতো ব্যাধিতে আক্রান্ত হন। ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের মাত্রা ধমনীতে প্রদাহের সৃষ্টি করে, যা হৃদপিণ্ডে বাধা সৃষ্টি করে।

অন্যদিকে, অল্পবয়সী নারীরা যখন হার্ট অ্যাটাক অনুভব করেন তখন তাদের মধ্যে পর্যাপ্ত চিকিৎসা সহায়তা পাওয়ার সম্ভাবনা কম।

হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মৃত্যবরণ করতে পারে বলে দাবি গবেষকদের। কারণ গবেষণায় দেখা গেছে, নারীদের মধ্যে মেডিকেল চেকআপ ও চিকিত্সা পাওয়ার সম্ভাবনা কম ।

সবার উচিত নিয়মিত ব্যায়াম করা ও স্বাস্থ্যকর খাবার খাওয়া এমনটাই চাওয়া গবেষকদের।

হার্ট অ্যাটাকের লক্ষণ সম্পর্কে সচেতন থাকা উচিত জানিয়ে বিশেষজ্ঞরা বলেন,

বিশেষ করে যাদের হৃদরোগের পারিবারিক ইতিহাস আছে, তাদের উচিত সতর্ক ও সচেতন থাকা।