চা পাতার হরেক রকমের ব্যবহার জেনেনিন

চা প্রেমীদের সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা না হলে চলে না? সন্ধ্যার আড্ডা বা কাজের ফাঁকে নিজেকে চাঙ্গা করার জন্য চায়ের খোঁজ বার বারই পড়ে। কিন্তু চা শুধু পানীয় হিসেবে নয়, নানা কাজে ব্যবহার করতে পারেন। চলুন জেনে নিই আর কী কী কাজে ব্যবহার করতে পারেন চা পাতা।
প্রাকৃতিক সার

চা পাতা সার হিসাবেও ব্যবহার করা যায়। গাছের গোড়ায় কিছুটা চা পাতা ছড়িয়ে দিলেই তা সারে পরিণত হবে। এতে থাকে পটাশিয়াম, নাইট্রোজেন-সহ বিভিন্ন খনিজ। যা গাছের বাড়বৃদ্ধিতে সহায়ক। অনেকে চা তৈরির পরে সেই পাতা শুকিয়েও গাছের গোড়ায় দেন।

রান্নায় ব্যবহার

রান্নার ঝোল বা কাইয়ের রং গাঢ় করতে চায়ের লিকার ব্যবহার করা হয়। মাংস রান্নাতেও চায়ের লিকার ব্যবহার করা হয়। এছাড়া পিণ্ডি ছোলের কালচে রং আনতেও চা পাতার ব্যবহার রয়েছে।

দুর্গন্ধ দূর করে

রান্নাঘর থেকে ফ্রিজ, জুতোর বিশ্রী গন্ধ দূর করতে একটু চা পাতাই দারুণ কাজ করবে। রান্নাঘরে বা ফ্রিজে একটি বাটিতে চা পাতা রেখে দিতে পারেন। তবে বেশ কিছু দিন অন্তর তা পাল্টে ফেলতে হবে। বর্ষায় ঘরে একটা গন্ধ ছাড়ে। এ ক্ষেত্রেও কাজে আসতে পারে চা পাতা। একটি কাপড়ে চা পাতা বেঁধে কোনও একটি জায়গায় রেখে দেওয়া যেতে পারে। জুতোর গন্ধ দূর করতে তার মধ্যে ‘টি ব্যাগ’ ফেলে রাখতে পারেন।

পরিষ্কার করতে

চা পাতা ফেলে দেওয়ার আগে সবজি কাটার বোর্ড তা দিয়ে ঘষে নিতে পারেন। এতে বোর্ডটি শুধু পরিষ্কার হবে তা-ই নয়, সবজির গন্ধও চলে যাবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy