এই গরমে শরীরে জলের ঘাটতি পূরণে করণীয় কি কি জানেন? দেখেনিন একনজরে
May 11, 2023

শরীরে জলের ভারসাম্য বজায় রাখতে যা যা করণীয়
(১) জল খাওয়ার পরিমাণ বাড়িয়ে তুলতে মোবাইল ফোনে ‘রিমাইন্ডার’ দিয়ে রাখতে পারেন। বাড়ির বাইরে যেখানেই যান, সঙ্গে জলের বোতল নিয়ে বেরোনোই ভালো।
(২) জল খেতে ভালো না লাগলে ওআরএস বা ডাবের জল , ঘোল, লেবুর রস-লবন-চিনির শরবত খাওয়া দরকার।
(৩) জল শূন্যতা থেকে বাঁচতে, তেষ্টা না পেলেও জল খেতে হবে। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকলে অনেক সময়েই তেষ্টা অনুভব করা যায় না। সে ক্ষেত্রে জল খাওয়ার কথা মনে করানোর ব্যবস্থা রাখতে হবে।
(৪) জলের স্বাদ ভালো না লাগলে জলের মধ্যে পুদিনা, তুলসী, লেবু বা অন্যান্য ফলের টুকরো ভিজিয়ে রেখে খেতে পারেন।
(৫) ডিহাইড্রেশন থেকে বাঁচতে জলের পরিমাণ বেশি এমন শাকসব্জি বা ফল খাওয়ার পরিমাণ বাড়াতে হবে।