আপেল সিডার ভিনেগার খাচ্ছেন, জেনে নিন ভালো ও মন্দ দিক সম্পর্কে কিছু তথ্য

আপেল সিডার ভিনেগার (Apple Cider Vinegar বা ACV) স্বাস্থ্য উপকারিতা এবং কিছু নেতিবাচক প্রভাব নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে। এখানে এর ভালো-মন্দ খাবারের উপকরণ হিসেবে আপেল সিডার ভিনেগারের ব্যবহার অনেক আগে থেকেই। তবে ইদানিং অনেকে ওজন কমানো কিংবা এমনিতেও আপেল সিডার ভিনেগার খাচ্ছেন। সাম্প্রতিক কিছু গবেষণায় উঠে এসেছে এর ভালো-মন্দ উভয় দিক রয়েছে।

আপেল সিডার ভিনেগার কী
আপেল সিডার ভিনেগার তৈরি করা হয় আপেল, ইস্ট ও চিনি দিয়ে। এতে অ্যাসিটিক অ্যাসিড থাকে ৫ শতাংশ। একে দুর্বল অ্যাসিড হিসেবে আখ্যায়িত করা হলেও ঘনত্ব বাড়লে তা শক্তিশালী অ্যাসিড বা অম্ল হিসেবে কাজ করতে পারে। যদিও আপেল সিডার ভিনেগারের খুব বেশি উপকারের তেমন কোনো প্রমাণ মেলে না, তারপরও একে অক্ষতিকারক হিসেবে বিবেচনা করা হয়। আপেল সিডার ভিনেগার দুই রকমের হয়ে থাকে পরিশোধিতও অপরিশোধিত।

(ভালো দিক)

হজমের উন্নতি:- আপেল সিডার ভিনেগার হজমে সহায়তা করে। এটি পেটের অ্যাসিডের মাত্রা বাড়িয়ে খাবার হজম করে পেটকে পরিষ্কার রাখে। আপেল সিডার ভিনেগার মানবদেহের মেটাবলিজম প্রক্রিয়া গতিময় করে।

রক্তে শর্করার নিয়ন্ত্রণ:- আপেল সিডার ভিনেগার খাওয়ার ফলে খাবারের পরে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল থাকতে পারে। ডায়াবেটিস রোগীদের জন্য এটি সহায়ক হতে পারে।

কোলেস্টেরল কমায়:- ভালো কোলেস্টেরল (এইচডিএল) বাড়ানো এবং খারাপ কোলেস্টেরল, বিশেষত ট্রাইগ্লিসারাইড কমানোয় উল্লেখযোগ্য ভূমিকা রাখে।

রক্তের চিনি কমায়:- কয়েকটি গবেষণায় প্রমাণিত হয়েছে, আপেল সিডার ভিনেগার রক্তের সুগার বা চিনি কমাতে ব্যবহার করা চলে, তবে তা ডায়াবেটিসের ওষুধের বিকল্প নয়।

খাবারের জীবাণু ধ্বংস করে:- বাজারের কাঁচা সবজি আপেল সিডার ভিনেগার–মিশ্রিত জলে কমপক্ষে ৫-১০ মিনিট রেখে দিলে জীবাণু মারা যায়।

ত্বকের যত্নে:- এটি ত্বকের পিএইচ ব্যালান্স ঠিক রাখে, ব্রন কমায় এবং স্ক্যাল্প পরিষ্কার রাখতে সাহায্য করে। এ ছাড়া সমস্যা কমাতে চুলের যত্নে, এই ভিনেগার উল্লেখযোগ্য ভূমিকা রাখে বলে মনে করা হলেও গবেষণায় খুব বেশি প্রমাণ মেলেনি।

(মন্দ দিক)

পেটে জ্বালাপোড়া:- অতিরিক্ত আপেল সিডার ভিনেগার খেলে পেটে অস্বস্তি বা জ্বালাপোড়া হতে পারে।

দাঁতের ক্ষতি:- এটি অ্যাসিডিক হওয়ায় সরাসরি খেলে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হতে পারে।

পেটের সমস্যা:- উচ্চমাত্রায় সেবন করলে ডায়রিয়া বা পেট খারাপ হতে পারে। পেট ফাঁপা, ক্ষুধামান্দ্য বাড়ায়, সারাক্ষণ বমি বমি ভাবও হতে পারে।

রক্তচাপ এবং ওষুধের প্রভাব:- এটি কিছু ওষুধের (যেমন ডায়াবেটিস বা রক্তচাপের ওষুধ) কার্যকারিতা প্রভাবিত করতে পারে এবং হাড়ক্ষয় রোগ সৃষ্টিতে ভূমিকা রাখে।

পটাশিয়ামের মাত্রা কমানো:- বেশি পরিমাণে খেলে দেহে পটাশিয়ামের মাত্রা কমিয়ে দিতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

কীভাবে গ্রহণ করবেন
দিনে ১-২ টেবিল চামচ (১৫-৩০ মি.লি.) যথেষ্ট। এটি জলের সঙ্গে মিশিয়ে খান, সরাসরি খেলে গলা এবং দাঁতের ক্ষতি হতে পারে। খালি পেটে খাওয়ার বদলে খাবারের সঙ্গে বা পরে সেবন করুন। অ্যাসিডিক বা অম্লীয় হওয়াতে দাঁতের অ্যানামেল ক্ষয় করে।

কারা একেবারেই খাবেন না
যারা বিভিন্ন ওষুধ, যেমন ডাইউরেটিক্স, লাক্সেটিভস, ডিগোক্সিন বা ইনসুলিন নেন, তাদের আপেল সিডার ভিনেগার থেকে দূরে থাকা উচিত। কারণ, এই ভিনেগার এসব ওষুধের কার্যকারিতা কমিয়ে দেয়। যাদের অ্যালার্জির সমস্যা আছে, তাদের ক্ষেত্রে হতে পারে বিপজ্জনক।

আপেল সিডার ভিনেগার নিয়ে যেসব গবেষণা হয়েছে, তার বেশিরভাগই ‘অ্যানিমাল ট্রায়াল’। মানবদেহের ওপর বিশদ গবেষণা সেভাবে হয়নি। আপেল সিডার ভিনেগার খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। কারণ, এই ভিনেগার অতিরিক্ত গ্রহণের ফলে প্রাণহানির মতো দুর্ঘটনাও ঘটে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy