শীতের সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, করণীয় কী? একনজরে দেখেনিন

শীতের সকালে আড়মোড়া ভেঙে যেন আর উঠতে মনে চায় না। যতটুকু বেশি সময় কম্বলের মধ্যে থাকা যায়, ততটুকুই লাভ। তবু ব্যস্ততার কারণে উঠে পড়তেই হয়। অনেক সময় শীতের তীব্রতার কারণে আমরাও আরামের ঘুমে তলিয়ে যাই।

শীতের সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে না করাটা স্বাভাবিক। যার ফলে দৈনন্দিন অনেক কাজ বাধাগ্রস্ত হয়। তাই শীতকালেও সঠিক সময়ে ঘুম থেকে ওঠা জরুরি।তবে সময়মতো উঠতে হলে কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে।

১. রাতের ঘুম ঠিক করা

দিন হলো কাজের জন্য আর রাতটা বিশ্রামের। তাই রাত জেগে না থেকে আগেভাগে ঘুমিয়ে যেতে হবে যাতে করে সকাল সকাল উঠে পড়তে পারেন। কারণ দিনের শুরুটা সুন্দর ও প্রশান্তিদায়ক হলে পুরো দিনটিই আপনার ভালো কাটবে। রাতে পর্যাপ্ত ঘুম (৭-৮ ঘণ্টা) নিশ্চিত করুন। এতে সকালে ক্লান্তি কম থাকবে।

২. ঘুমানোর আগে পরিকল্পনা

আপনার শরীর যদি ক্লান্ত থাকে তবে চাইলেও ঘুম থেকে উঠতে পারবেন না। তাই ঘুমের সময়ের দিকে খেয়াল করা জরুরি। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান। আবার নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস করুন।ঘুমানোর সময় সকালের কাজের জন্য একটি নির্দিষ্ট পরিকল্পনা করুন। এটি মনের মধ্যে অনুপ্রেরণা জাগাবে।

৩. অ্যালার্ম ব্যবস্থাপনা

অনেকে অ্যালার্ম সেট করে ঘুমান ঠিকই কিন্তু সেই অ্যালার্ম বেজে উঠলে ঘুমের ভেতরেই তা বন্ধ করে আবার ঘুমিয়ে যান। তাই অ্যালার্ম ঘড়ি বা স্মার্ট ফোন বিছানা থেকে একটু দূরে রাখুন, যাতে উঠেই বন্ধ করতে হয় যাতে সাথে সাথে বন্ধ করতে না পারেন।

৪. পরিষ্কার পরিবেশ

রাতে ঘুমানোর আগে ঘরকে পরিষ্কার-পরিচ্ছন্ন আরামদায়ক ও উষ্ণ রাখুন, যাতে ঘুমটা ভালো হয়। বিশেষ করে ঘুমানোর আগে পরিষ্কার কাপড় পরিধান করুণ। এতেও ঘুম ভালো হয়।

৫. মোটিভেশনাল কারণ খুঁজে বের করা

সকালে উঠে কোনো মজার কাজ করুন, যেমন প্রিয় বই পড়া, গান শোনা বা হালকা শরীরচর্চা।

৬. আলো ব্যবহার করুন

ঘুম থেকে ওঠার পর জানালা খুলে দিন, যাতে প্রাকৃতিক আলো ঘরে ঢোকে। এটি জেগে ওঠার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং ঘুম বা আলসেমি দ্রুত দূর করে।

৭. গরম পানীয়ের অভ্যাস

ঘুম থেকে উঠে গরম স্বাস্থ্যকর পানীয় কিংবা চা-কফি পান করুন। এটি শরীরকে সক্রিয় করে।এই কৌশলগুলো নিয়মিত মেনে চললে শীতের সকালেও ঘুম থেকে উঠতে আর খুব কষ্ট হবে না।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy