মাপ ছোট রাখতে স্তনে অস্ত্রোপচার, কেন বাড়ছে এই প্রবণতা? জানুন বিস্তারিতভাবে

শরীরী আবেদন বাড়ানোর জন্য প্লাস্টিক সার্জারির করে স্তন প্রতিস্থাপনের পথে হেঁটেছেন অনেক বলিউড নায়িকা। এই করতে গিয়ে অস্ত্রোপচারের ঝুঁকি, প্রাণের আশঙ্কা থোড়াই কেয়ার! স্তনের সৌন্দর্য বাড়াতেই হবে, এমনই ছিল আত্মবিশ্বাস। শুধু নায়িকারাই নন অনেক সাধারণ নারীও এই পথে হেঁটেছেন। বেশ কিছু বছর ধরেই স্তন প্রতিস্থাপনের চাহিদা বাড়তে দেখা গেছে তরুণী থেকে মাঝবয়সি নারীদের মধ্যে।
তবে এখন সমীক্ষায় ধরা পড়েছে উল্টো ছবিটাও। অস্ত্রোপচার করে স্তনের আকার ছোট করার দিকেও ঝুঁকছেন অনেক নারী। সম্প্রতি ভারতীয় নারীদের নিয়ে করা এক সমীক্ষায় দেখা গেছে, ২০২১ সালে ৩১ হাজার ৬০৮ জন নারী স্তন প্রতিস্থাপন করিয়েছেন। তেমনই ১৫ হাজার নারী স্তনের আকার ছোট করাতেও অস্ত্রোপচার করিয়েছেন। সমীক্ষায় দেখা গেছে ১১ হাজার ৫২০ জন নারী স্তন সঠিক গঠনে আনার জন্যেও অস্ত্রোপচার করিয়েছেন। এ ক্ষেত্রে স্তনের ভেতরের টিস্যুগুলোকে অস্ত্রোপচার করিয়ে সংকুচিত করা হয়, ফলে স্তনের গঠন সার্বিক ভাবে ছোট দেখায়।

চিকিৎসকদের মতে, বিগত তিন বছরে নারীদের মধ্যে স্তনের মাপ ছোট করার চাহিদা বেড়েছে। স্তনের আকার অত্যধিক বড় হয়ে গেলে নারীদের পিঠে ও ঘাড়ে ব্যথার সমস্যা শুরু হয়। সেক্ষেত্রে স্তনের আকার ঠিক রাখার জন্য আঁটসাঁট অন্তর্বাস পরতে হয় তাদের, তাই ত্বকের উপর কালশিটে দাগ এমনকি আলসারও দেখা যায়। ঘুমনোর ক্ষেত্রেও অনেকের অসুবিধা হয়। কেউ সৌন্দর্য বাড়াতে এই অস্ত্রোপচারের দিকে ঝুঁকছেন, কেউ আবার শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে।

সূত্র: আনন্দবাজার

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy