বাথরুম পরিষ্কার করা মানেই অনেকের কাছে এক ক্লান্তিকর যুদ্ধ! প্রতিদিনের জল, সাবান আর শ্যাম্পুর ফেনা জমে টাইলসের ওপর তৈরি হয় জেদি আস্তরণ। ফলে দামী টাইলসও অল্প দিনেই ফ্যাকাশে আর নোংরা দেখায়। কিন্তু আপনি কি জানেন, আপনার রান্নাঘরে থাকা সাধারণ কিছু জিনিস দিয়েই বাথরুমকে রাখা সম্ভব আয়নার মতো ঝকঝকে?
ঘরোয়া পদ্ধতিতে টাইলস সাফ করার ৪টি ম্যাজিক উপায়:
-
ভিনেগার ও জলের ম্যাজিক: সাদা ভিনেগার একটি শক্তিশালী প্রাকৃতিক ক্লিনার। একটি স্প্রে বোতলে সমপরিমাণ ভিনেগার ও জল মিশিয়ে টাইলসে স্প্রে করুন। ১৫ মিনিট পর ব্রাশ দিয়ে হালকা ঘষলেই দেখবেন জলের দাগ উধাও!
-
বেকিং সোডা ও ভিনেগারের পেস্ট: যেখানে দাগ খুব গভীর, সেখানে বেকিং সোডা আর ভিনেগারের ঘন পেস্ট লাগিয়ে রাখুন। এটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ময়লা আলগা করে দেয়। ১০ মিনিট পর ঘষে ধুয়ে ফেললেই ফিরে আসবে টাইলসের হারানো জেল্লা।
-
লেবুর রসের জাদু: প্রাকৃতিক অ্যাসিড সম্পন্ন লেবুর রস দাগ তোলার পাশাপাশি বাথরুমে চমৎকার সুগন্ধ ছড়ায়। টাইলসে লেবুর রস লাগিয়ে কিছুক্ষণ রেখে ঘষে নিন, ফলাফল দেখে আপনি নিজেই অবাক হবেন।
-
হাইড্রোজেন পারক্সাইডের কেরামতি: যদি দাগ অত্যন্ত পুরনো আর জেদি হয়, তবে বেকিং সোডার সাথে হাইড্রোজেন পারক্সাইড মিশিয়ে পেস্ট তৈরি করুন। ২০ মিনিট লাগিয়ে রেখে স্ক্রাবার দিয়ে ঘষলেই কেল্লাফতে!
এডিটরের টিপস: দাগ জমার অপেক্ষা না করে সপ্তাহে অন্তত একদিন হালকা ক্লিনার দিয়ে টাইলস মুছে নিন। এতে পরিশ্রম কম হবে এবং বাথরুম থাকবে সবসময় নতুনের মতো সতেজ।
সূত্র: দ্য স্প্রু, হিন্দুস্তান টাইমস।