দুধ ও দুধের তৈরি খাবার কেনার সময় কি কি করণীয় না জানলে জেনেনিন

দুধ একটি আদর্শ খাবার। শরীরের জন্য খুবই উপকারী এই খাবার কেনার সময় সবারই সতর্ক থাকা উচিত। একই সঙ্গে দুধ ও এর তৈরি খাবার গ্রহণের সময়ও সচেতন হতে হবে।

বিশেষ করে প্যাকজাত খাবার কেনার সময় দেখে নিতে হবে সেটি মেয়াদযুক্ত কি না কিংবা প্যাকেজিং ঠিকমতো আছে কি না।

করণীয়

২. বিশ্বস্ত ও স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক প্যাকেটজাতকৃত দুধ ও দুগ্ধজাত পণ্য ক্রয় করা।
৩. সম্ভব হলে ঘরে দই তৈরি করুন।
৪. প্যাকেটজাত দুধ ও দুগ্ধজাত পণ্য কেনার সময় সর্বোত্তম ব্যবহারের তারিখ দেখা।
৫. মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের (বিএসটিআই) অনুমোদিত সিল দেখে ক্রয় করা।

বর্জনীয়

১. বিবর্ণ, ঝাঁঝালো স্বাদের টক গন্ধযুক্ত দুধ কিনবেন না।
২. ময়লা, ফাটা ও ছিদ্রযুক্ত মোড়ক হলে কিনবেন না।
৩. মোড়কের গায়ে সুস্পষ্টভাবে উৎপাদনের তারিখ, মেয়াদউত্তীর্ণের তারিখ ও সর্বোত্তম ব্যবহারের তারিখ উল্লেখ না থাকলে।
৪. দুধ ও দুগ্ধজাত পণ্য কেনার সময় সেটি মেয়াদউত্তীর্ণ কি না দেখে নিন।
৫. অপস্তরিত দুধ ও দুধের তৈরি খাবার কেনা ও গ্রহণ করা এড়িয়ে চলুন।

 

 

 

 

 

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy