খাবার ডেলিভারি অ্যাপে ভরসা না করে বাড়ির সকলের মন জয় করুন নিজের হাতে রান্না করা পদ দিয়ে। নতুন নতুন রেসিপি ট্রাই করলে খাওয়ার টেবিলে মিলবে চমক। মাত্র ৫ মিনিটেই বানিয়ে ফেলুন সুস্বাদু সুজির কাটলেট— যা আট থেকে আশি, সবারই পছন্দ হবে!
কী কী লাগবে?
সুজি – ১২ টেবিল চামচ
দুধ বা জল – ২ কাপ
মাখন – ১ টেবিল চামচ
কোরানো চিজ – ½ কাপ (ঐচ্ছিক)
কাঁচালঙ্কা – মিহি করে কুচোনো (রুচি অনুযায়ী)
পেঁয়াজ – ২টি, মিহি করে কুচোনো
আদা – ১ ইঞ্চি, কুচোনো
নুন – ১ চা চামচ বা স্বাদ অনুযায়ী
ধনেপাতা বা পুদিনা – ১ মুঠো কুচোনো
ময়দা – ১ কাপ (গোলার জন্য)
বিস্কুটের গুঁড়ো – প্রয়োজনমতো
ভাজার জন্য তেল বা ঘি
কীভাবে বানাবেন?
প্রস্তুতি:
একটি প্যানে দুধ বা জল গরম করুন, তারপর মাখন ও চিজ দিন।
সুজি মিশ্রণ তৈরি:
এই গরম দুধে সুজি, নুন, আদা, পেঁয়াজ, কাঁচালঙ্কা, ধনেপাতা বা পুদিনা দিয়ে অনবরত নাড়তে থাকুন।
শেপ দিন:
মিশ্রণটি যখন ঘন হয়ে আসবে, তখন নামিয়ে ঠান্ডা করুন। এবার অল্প পরিমাণ সুজি নিয়ে কাটলেট বা চপের আকারে গড়ে নিন।
লেয়ার করুন:
কাটলেটগুলো ময়দার গোলায় ডুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়ো লাগিয়ে চেপে দিন।
ভাজুন ও পরিবেশন করুন:
একটি তাওয়ায় অল্প তেলে হালকা বাদামি রঙ হওয়া পর্যন্ত ভেজে নিন। এরপর সস বা চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন!
টিপস:
চিজ ছাড়া বানালেও স্বাদ দারুণ হবে!
চাইলে আলু বা গাজরের কুচি মিশিয়ে নতুন ফ্লেভার আনতে পারেন।
বেশি তেল ব্যবহার না করে শ্যালো ফ্রাই করলে কাটলেট হেলদি থাকবে।
এবার কথায় কথায় খাবার অর্ডার নয়, নিজের হাতের মজাদার রান্নাতেই বাড়ির সবার মন জিতুন!