পাকিস্তানের অহংকার গুঁড়িয়ে দিল ভারত! ঐতিহাসিক জয়ের পর যা বললেন সূর্যকুমার যাদব..?

এশিয়া কাপের গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে বিধ্বস্ত করে ভারত দাপুটে জয় পেয়েছে। এই জয় শুধু ভারতের সুপার ফোরে ওঠার পথই সুগম করেনি, বরং বিশ্ব ক্রিকেটে পাকিস্তানের বর্তমান অবস্থানকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। টি-২০ ক্রিকেটের এক দারুণ বিজ্ঞাপন হয়ে থাকল এই ম্যাচটি। প্রথমে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ১২৭ রান করে, জবাবে ভারত ১৫.৫ ওভারেই ৭ উইকেটে জয় নিশ্চিত করে নেয়।

ম্যাচের শেষে দেখা গেছে যে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি। এই ঘটনা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) অভিযোগ করেছে যে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘাকে নির্দেশ দিয়েছিলেন, তিনি যেন সূর্যকুমার যাদবের সঙ্গে হ্যান্ডশেক না করেন। পাকিস্তান টিম ম্যানেজমেন্ট এর তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, এই ধরনের আচরণ খেলার স্পিরিটের পরিপন্থী। ক্ষোভে সলমন আলি আঘা পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনও বয়কট করেন।

ভারতের এই দাপুটে জয়ের পর ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, “পহেলগাঁও জঙ্গিহানায় নিহত পর্যটকদের পরিবারের পাশে আছি আমরা। আমরা সংহতি প্রকাশ করছি। পাকিস্তানের বিরুদ্ধে এই জয় আমি ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করছি।”

ম্যাচের দিনই ছিল সূর্যকুমারের জন্মদিন। নিজের দলের এই জয়কে তিনি দেশের জন্য একটি ‘আদর্শ রিটার্ন গিফট’ হিসেবে অভিহিত করেন। ম্যাচ শেষ করেন এক দুর্দান্ত ছক্কা মেরে, যা তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। তবে তিনি এই জয়কে বাড়তি গুরুত্ব দিতে নারাজ। সূর্য বলেন, “পাকিস্তান ম্যাচও আর পাঁচটা ম্যাচের মতোই। আমরা অন্য প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে যেমন প্রস্তুতি নিই, পাকিস্তানের বিরুদ্ধেও একই প্রস্তুতি নিই।”

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy