টপ অর্ডারের কাঁপুনি! জসপ্রীতের স্পেলের সামনে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং খড়কুটোর মতো উড়ে গেল, চালকের আসনে ভার

ইডেন টেস্টের প্রথম দিনেই চালকের আসনে ভারত। টস জেতা ছাড়া প্রথম দিনে কোনও কিছুই দক্ষিণ আফ্রিকার পক্ষে যায়নি। ভারতীয় বোলারদের দাপুটে পারফরম্যান্সের সামনে খড়কুটোর মতো উড়ে গেল প্রোটিয়াদের ব্যাটিং। জসপ্রীত বুমরাহর আগুনে স্পেলের সৌজন্যে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা মাত্র ১৫৯ রানেই অল আউট হয়ে যায়। দিনের শেষে ভারতের স্কোর ৩৭ রানে ১ উইকেট।

টস জিতে ব্যাট করতে নেমে এইডেন মার্করাম (৩১) ও রায়ান রিকেলটন মিলে ৫৭ রানের ওপেনিং পার্টনারশিপ গড়লেও, জুটি ভাঙার পরই ম্যাচে ফেরে ভারতীয় দল। নিয়মিত ব্যবধানে একের পর এক উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা।

ইডেনের স্পিন সহায়ক উইকেটেও জসপ্রীত বুমরাহ তাঁর আগুন ঝরানো বোলিং দিয়ে বুঝিয়ে দিলেন কেন তিনি বিশ্ব সেরা। তিনি ১৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে একাই ৫ উইকেট শিকার করেন। তাঁর শিকারের তালিকায় ছিলেন মার্করাম, রিকেলটন, টনি ডি জর্জি, শিমন হার্মার এবং কেশব মহারাজের মতো ব্যাটসম্যানরা। এছাড়া মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব ২টি করে এবং অক্ষর প্যাটেল ১টি উইকেট নেন।

জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ওপেনিং জুটিতে কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল মিলে ১৮ রান তোলেন। ১২ রান করে মার্কো জানসেনের বলে বোল্ড হন যশস্বী। দিনের শেষে ভারতের স্কোর ৩৭/১। কেএল রাহুল ১৩ এবং ওয়াশিংটন সুন্দর ৬ রানে অপরাজিত রয়েছেন। ভারত এখনও ১২২ রানে পিছিয়ে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy