ইডেনে ঘুরে দাঁড়ানোর লড়াই! মুম্বইয়ের কাছে হারের ক্ষত ভুলে হায়দরাবাদ বধের ছক কষছে কেকেআর

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বড় রান তুলেও হারতে হয়েছে, তবে সেই হতাশা ঝেড়ে ফেলে বৃহস্পতিবার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। শুধু নাইটরা নয়, প্রথম ম্যাচে আরসিবির কাছে হেরে চাপে রয়েছে হায়দরাবাদও। ফলে দু-দলের কাছেই কালকের ম্যাচ জয়ে ফেরার লড়াই।

প্রথম ম্যাচে ২২০ রান তুলেও বোলারদের ব্যর্থতায় হার মানতে হয়েছিল কেকেআরকে। এবার ঘরের মাঠে বরুণ চক্রবর্তী ও বৈভব অরোরাদের ওপর বাড়তি দায়িত্ব থাকবে। অন্যদিকে, ইশান কিশানের নেতৃত্বে হায়দরাবাদ প্রথম ম্যাচে ২০১ রান করলেও বিরাট কোহলিদের ব্যাটিং তাণ্ডবে হার মানতে বাধ্য হয়েছিল। পরিসংখ্যানের বিচারে কেকেআর অনেক এগিয়ে। দু-দলের মুখোমুখি ৩০টি লড়াইয়ের মধ্যে ২০টি ম্যাচই জিতেছে কলকাতা, হায়দরাবাদের ঝুলিতে মাত্র ১০টি জয়।

কেকেআরের সম্ভাব্য একাদশ: অজিঙ্কে রাহানে (অধিনায়ক), ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, আংক্রিশ রঘুবংশী, রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকুল রয়, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা ও উমরান মালিক।

হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: ট্রেভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিশান (অধিনায়ক), নীতিশ রেড্ডি, হেনরিক ক্লাসেন, সলিল অরোরা, অনিকেত বর্মা, হর্শ দুবে, হার্শল প্যাটেল, জয়দেব উনাদকাট ও ইশান মালিঙ্গা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy