আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হতে চলা আইপিএল-এর মেগা নিলামের আগে (IPL Auction 2026) চার ফ্র্যাঞ্চাইজি তাদের রিটেনশন তালিকা প্রকাশ করে বড়সড় রদবদল ঘটিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, গুজরাত টাইটান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের নিলামের রণনীতি স্পষ্ট করে দিয়েছে।
মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians): নিলামের আগে সবচেয়ে কম টাকা থাকছে মুম্বইয়ের হাতে। তারা মোট ৯ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে, যাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রিসি টোপলে ও মুজির উর রহমান। এছাড়া, অর্জুন তেন্ডুলকরকে ট্রেডিংয়ের মাধ্যমে লখনউ সুপার জায়ান্টসের কাছে তুলে দেওয়া হয়েছে।
-
ছেড়ে দেওয়া ক্রিকেটার: সত্যনারায়ণ রাজু, রিসি টোপলে, কেএল শ্রীজিৎ, কর্ম শর্মা, বেভন জ্যাকবস, মুজির উর রহমান, লিজ়াড উইলিয়ামস এবং ভিগনেশ পুথুর।
-
নিলামের আগে হাতে থাকা টাকা: ₹২.৭৫ কোটি।
পাঞ্জাব কিংস (Punjab Kings): প্রীতি জিন্টার দল পাঞ্জাব কিংস মোট ৫ জন ক্রিকেটারকে দল থেকে ছেড়ে দিয়েছে। এই তালিকায় নাম রয়েছে দুই হেভিওয়েট বিদেশী তারকার।
-
ছেড়ে দেওয়া ক্রিকেটার: জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন হার্ডি, কুলদীপ সেন এবং প্রবীণ দুবে।
-
নিলামের আগে হাতে থাকা টাকা: ₹১১.৫ কোটি।
গুজরাত টাইটান্স (Gujarat Titans): গুজরাত টাইটান্স তুলনামূলকভাবে কম মূল্যের ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে। তারা শেরফানে রাদারফোর্ডকে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ট্রেড করেছে।
-
ছেড়ে দেওয়া ক্রিকেটার: মহীপাল লোমরোর, করিম জনত, দাসুন শনাকা, জেরাল্ড কোয়েৎজে এবং কুলওয়ান্ত খেজরোলিয়া।
-
নিলামের আগে হাতে থাকা টাকা: ₹১২.৯ কোটি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru): গত মরশুমের চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মোট ৮ জন ক্রিকেটারকে দল থেকে বাদ দিয়েছে। এই তালিকায় আছেন আরও এক বড় বিদেশী তারকা।
-
ছেড়ে দেওয়া ক্রিকেটার: স্বস্তিক চিকারা, ময়াঙ্ক আগরওয়াল, টিম সেইফার্ট, লিয়াম লিভিংস্টোন, মনোজ ভানদাগে, লুঙ্গি এনগিডি, ব্লেসিং মুজ়ারাবানি এবং মোহিত রাঠি।
-
নিলামের আগে হাতে থাকা টাকা: ₹১৬.৪ কোটি।