২০২৬ সালের আইপিএল-এর মহাযুদ্ধের আগে নিজেদের ঘুঁটি সাজিয়ে নিল চার হেভিওয়েট ফ্র্যাঞ্চাইজি—দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্টস, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদ। শনিবার প্রকাশিত হলো ধরে রাখা (রিটেইন) ও ছেড়ে দেওয়া (রিলিজ) ক্রিকেটারদের তালিকা। বেশ কিছু বড় রদবদল, ট্রেড এবং তারকাদের রিলিজ এই মুহূর্তে ক্রিকেট মহলে তুমুল আলোচনা সৃষ্টি করেছে।
দিল্লি ক্যাপিটালস: রাহুল-স্টার্ককে ধরে রেখে বাজিমাত! আসন্ন নিলামের আগে বড় চমক দিল দিল্লি ক্যাপিটালস (DC)। দলে ধরে রাখা হলো অভিজ্ঞ ক্রিকেটার কে এল রাহুল, বিশ্বজয়ী বোলার মিচেল স্টার্ক এবং ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল-কে। তরুণ তুর্কি অভিষেক পোড়েল এবং প্রোটিয়া তারকা ট্রিস্টান স্টাবস-ও রয়েছেন রিটেনশনের তালিকায়। উল্লেখযোগ্যভাবে, ট্রেডের মাধ্যমে কলকাতা থেকে অভিজ্ঞ ব্যাটার নীতীশ রানা-কে দলে নিয়েছে দিল্লি। অন্যদিকে, ছেড়ে দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী ব্যাটার ফাফ ডু প্লেসি, ডনোভান ফেরেইরা এবং মোহিত শর্মাকে।
-
রিটেইন: অক্ষর প্যাটেল, কে এল রাহুল, করুণ নায়ার, অভিষেক পোড়েল, ট্রিস্টান স্টাবস, সমীর রিজভি, আশুতোষ শর্মা, অজয় মণ্ডল, ত্রিপুরানা বিজয়, মাধব তিওয়ারি, মিচেল স্টার্ক, টি নটরাজন, মুকেশ কুমার, দুষ্মন্ত্য চামিরা, কুলদীপ যাদব (ট্রেড: নীতীশ রানা)।
-
রিলিজ: মোহিত শর্মা, ফাফ ডু প্লেসি, সিদিকুল্লাহ আতাল, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, মনবন্ত কুমার, দর্শন নালকাণ্ডে, ডনোভান ফেরেইরা।
-
নিলামের জন্য হাতে: ৮ জন ক্রিকেটারকে নিতে পারবে, পকেটে আছে ২১.৮ কোটি টাকা।
লখনউ সুপার জায়ান্টস: পন্থেই ভরসা! রিলিজ মিলার-বিষ্ণোই অধিনায়ক ঋষভ পন্থ-এর ওপরই আস্থা রাখল লখনউ সুপার জায়ান্টস (LSG)। তার সঙ্গে ধরে রাখা হয়েছে তারকা ব্যাটার নিকোলাস পুরাণ, অভিজ্ঞ এইডেন মার্করাম এবং তরুণ পেসার মহসিন খান-কে। যদিও, বড় ধাক্কা হিসেবে ছেড়ে দেওয়া হয়েছে বিধ্বংসী ব্যাটার ডেভিড মিলার এবং স্পিন বোলার রবি বিষ্ণোই-কে।
-
রিটেইন: ঋষভ পন্থ, আবদুল সামাদ, আয়ূষ বাদোনি, এইডেন মার্করাম, ম্যাথিউ ব্রিৎজকে, হিম্মত সিং, নিকোলাস পুরাণ, মিচেল মার্শ, শাহবাজ আহমেদ, আর্শিন কুলকার্নি, ময়াঙ্ক যাদব, আবেশ খান, মহসিন খান, মণিমারান সিদ্ধার্থ, দিগ্বেশ রাঠি, প্রিন্স যাদব, আকাশ সিং।
-
রিলিজ: ডেভিড মিলার, রবি বিষ্ণোই, আকাশ দীপ, আরিয়ান জুয়াল, শামার জোশেফ, যুবরাজ চৌধুরী, রাজবর্ধন হাঙ্গারগেকর।
-
নিলামের জন্য হাতে: ৬ জন ক্রিকেটারকে নিতে পারবে, পকেটে আছে ২২.৯৫ কোটি টাকা।
রাজস্থান রয়্যালস: জাদেজা-স্যাম কারান ট্রেড! আর্চারকে ধরে রাখল RR এবারের ট্রেডিং উইন্ডোতে সবচেয়ে বড় চাল দিল রাজস্থান রয়্যালস (RR)। ট্রেডের মাধ্যমে চেন্নাই সুপার কিংস থেকে তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং পাঞ্জাব কিংস থেকে স্যাম কারান-কে দলে নেওয়া হয়েছে! এর সঙ্গে ধরে রাখা হয়েছে পেসার জোফ্রা আর্চার এবং তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল-কে। তবে ছেড়ে দেওয়া হয়েছে তারকা স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গা এবং মাহিশ থিকসানা-কে।
-
রিটেইন: ধ্রুব জুরেল, জোফ্রা আর্চার, কেওয়ানা মাফাকা, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, নান্দ্রে বার্গার, রিয়ান পরাগ, সন্দীপ শর্মা, শিমরন হেটমায়ার, শুভম দুবে, তুষার দেশপাণ্ডে, বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সোয়াল, যুধবীর সিং (ট্রেড: রবীন্দ্র জাডেজা, স্যাম কারান, ডনোভান ফেরেইরা)।
-
রিলিজ: কুণাল সিং রাঠোর, আকাশ মাধওয়াল, অশোক শর্মা, ফজলহক ফারুকি, কুমার কার্তিকেয়, ওয়ানিন্দু হাসারঙ্গা, মাহিশ থিকসানা।
-
নিলামের জন্য হাতে: ৯ জন ক্রিকেটারকে নিতে পারবে, পকেটে আছে ১৬.০৫ কোটি টাকা।
সানরাইজার্স হায়দরাবাদ: শামি রিলিজ! সবচেয়ে বেশি অর্থ পকেটে সানরাইজার্স হায়দরাবাদ (SRH) তাদের অধিনায়ক প্যাট কামিন্স এবং বিধ্বংসী ওপেনার ট্রেভিস হেড-কে ধরে রাখল। ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিষান এবং হার্ড-হিটার হেইনরিক ক্লাসেন-ও রিটেইন হয়েছেন। সবচেয়ে বড় রদবদল হলো, ট্রেডের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে ভারতীয় পেসার মহম্মদ শামি-কে। স্পিন জুটি অ্যাডাম জাম্পা এবং রাহুল চাহার-কেও রিলিজ করা হয়েছে।
-
রিটেইন: প্যাট কামিন্স, ট্রেভিস হেড, অভিষেক শর্মা, অনিকেত ভার্মা, আর স্মরণ, ঈশান কিষান, হেইনরিক ক্লাসেন, নীতীশ কুমার রেড্ডি, হর্ষ দুবে, কামিন্দু মেন্ডিস, হর্ষল প্যাটেল, ব্রাইডন কার্স, জয়দেব উনাদকাট, এশান মালিঙ্গা, জিশান আনসারি।
-
রিলিজ: মহম্মদ শামি (ট্রেড), অ্যাডাম জাম্পা, রাহুল চাহার, উইয়ান মালডার, অভিনব মনোহর, অথর্ব তাইডে, সচিন বেবি।
-
নিলামের জন্য হাতে: ১০ জন ক্রিকেটারকে নিতে পারবে, পকেটে আছে ২৫.৫ কোটি টাকা।