ইডেনে ঝোড়ো ইনিংস খেলেও কড়া শাস্তি! জয়ের মাঝেই বড় দুঃসংবাদ হায়দ্রাবাদ শিবিরে

কেকেআর-এর বিরুদ্ধে দুর্দান্ত জয়ের আনন্দের মাঝেই বড় ধাক্কা খেল সানরাইজার্স হায়দ্রাবাদ শিবির। দলের বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মাকে বড়সড় আর্থিক জরিমানা করল আইপিএল কর্তৃপক্ষ। ইডেনে ম্যাচ চলাকালীন অখেলোয়াড়োচিত আচরণের জন্য তাঁর ম্যাচ ফি-র ২৫% কেটে নেওয়া হয়েছে এবং তাঁর নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।

ঘটনাটি ঘটে অভিষেকের আউটের সময়। ২১ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে ব্লেসিং মুজারাবানির বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। বরুণ চক্রবর্তীর নেওয়া সেই ক্যাচটি বৈধ কি না, তা নিয়ে সংশয় ছিল। থার্ড আম্পায়ার রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত দিলে মেজাজ হারান অভিষেক এবং মাঠে অশ্লীল ভাষা ব্যবহার করেন। আইপিএলের ২.৩ ধারায় লেভেল-১ অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। ম্যাচ রেফারির কাছে নিজের ভুল স্বীকার করে নিয়েছেন এই তরুণ তুর্কি। শাস্তির খাঁড়া নামলেও ট্র্যাভিস হেডের সঙ্গে তাঁর করা ৫.৪ ওভারে ৮২ রানের পার্টনারশিপই হায়দ্রাবাদের বড় স্কোরের ভিত গড়ে দিয়েছিল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy