“১ লক্ষ ৬০ হাজার টাকা পর্যন্ত বেতন!”-সরকারি সংস্থায় চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ

বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর! রাষ্ট্রায়ত্ত সংস্থা বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেড দেশজুড়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কলকাতা সহ মুম্বই, বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের মতো গুরুত্বপূর্ণ শহরগুলিতে কাজের সুযোগ পাবেন যোগ্য প্রার্থীরা। মোট ২৮টি শূন্যপদে ডেপুটি ম্যানেজার থেকে শুরু করে জুনিয়র অফিসার নিয়োগ করা হবে।

শূন্যপদের বিবরণ ও বেতন: ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ইউনিট হেড, জুনিয়র অফিসার এবং অফিসার—এই পাঁচটি ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে। পদভেদে বেতন কাঠামো অত্যন্ত আকর্ষণীয়। কিছু পদের ক্ষেত্রে বেতন মাসিক ৪০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা পর্যন্ত, আবার কিছু পদে তা ১,৬০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।

যোগ্যতা ও বয়স: অফিসার পদের জন্য আবেদনকারীকে ন্যূনতম স্নাতক হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দু’বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীদের বয়স ২৭, ৩০ অথবা ৩২ বছরের মধ্যে (পদভেদে) হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের আগামী ১৩ মার্চ, ২০২৬-এর মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.balmerlawrie.com/careers/current-openings) গিয়ে প্রার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy