‘সাধারণ মানুষ বঞ্চিত’-মেসিকে কাছে পেয়ে সেলফি তুলে নেট দুনিয়ায় ট্রোলড শুভশ্রী!

শুধুমাত্র স্বপ্নের নায়ক লিওনেল মেসিকে একবার কাছ থেকে দেখবেন বলে দূর-দূরান্ত থেকে হাজার হাজার টাকার টিকিট কেটে যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন অসংখ্য ফুটবলপ্রেমী। কিন্তু সেই আশা পূরণ হওয়ার আগেই স্টেডিয়ামে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। মেসির আগমনকে ঘিরে কলকাতা শহরকে যখন চরম লজ্জার মুখে পড়তে হলো, তখনই সেই অনুষ্ঠানে হাজির হয়ে বিতর্কে জড়ালেন টলিপাড়ার নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়

মেসিকে ঘিরে সেলিব্রিটি ও প্রাক্তন ফুটবলারদের ভিড়ে বিরক্ত হয়ে LM10 মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর, তাঁর সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রোলের মুখে পড়েন রাজ-ঘরণী।

ছবি পোস্ট করতেই ট্রোলের বন্যা

মেসি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সকাল সকাল যুবভারতীতে হাজির হন শুভশ্রী। পরনে ছিল চেক স্কার্ট ও বিস্কুট রঙের ফুলস্লিভ টপ। মেসিকে কাছ থেকে দেখার স্বপ্ন পূরণ হতেই তিনি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর সেই ছবি দেওয়ার পর থেকেই ক্ষুব্ধ নেটিজেনদের সমালোচনার শিকার হন তিনি।

মেসি ও শুভশ্রীর ছবির নীচে নেটিজেনদের তীব্র কটাক্ষ:

  • কেউ লেখেন, “TMC পার্টি করো আর মেসির সঙ্গে সেলফি নাও।”

  • কেউ মন্তব্য করেন, “লাখ লাখ ভক্তরা টিকিট কেটেও মেসিকে স্ক্রিনে পর্যন্ত দেখতে পেল না আর এরা পার্টির মাধ্যমে সামনে গিয়ে ছবি তোলে।”

  • আরেকজন লেখেন, “বলছি সাধারণ মানুষের পরিশ্রমের টাকাটা?”

  • অন্য একজন প্রশ্ন তোলেন, “ঠিক কতবার মেসির খেলা দেখেছেন? ফুটবল নিয়ে জানেন আদৌও কিছু…এতো সাধারণ মানুষ যারা সত্যিকারের ফ্যান ছিল…যাদের কাছে মেসিকে দেখার স্বপ্ন ছিল…যারা নিজেদের সেভিংসের টাকা খরচ করে ওখানে গিয়েছিল…তাদের জন্য সত্যি খুব খারাপ লাগছে।”

  • কেউ কেউ লেখেন, “সবকিছু তো সেলেব্রিটিদের জন্য, সাধারণ মানুষের জন্য কী আছে?”

মাঠ ছেড়ে বেরিয়ে যান মেসি

প্রসঙ্গত, দর্শকদের অভিযোগ, তৃণমূলের নেতা-মন্ত্রী ও সেলিব্রিটিদের অতি-উৎসাহ এবং ভিড়ের কারণেই তাঁরা মেসিকে ঠিকভাবে দেখতে পারেননি। মেসি নিজে রদ্রিগো ডি পল ও লুইস সুয়ারেজের সঙ্গে মাঠে প্রবেশ করলেও অতিরিক্ত ভিড়ে বিরক্ত হয়ে পুরো মাঠ প্রদক্ষিণের পরিকল্পনা বাতিল করে দ্রুত মাঠ ছেড়ে বেরিয়ে যান। গ্যালারি থেকে বোতল ও চেয়ার ছোড়ার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy