সাতসকালে এক চাঞ্চল্যকর খবরে কেঁপে উঠেছে বলিউড। পরিচালক রোহিত শেঠির জুহুর ফ্ল্যাটে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলিবর্ষণ করেছে। বর্তমানে পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। রোহিত শেঠি মানেই পর্দায় উড়ন্ত গাড়ি আর হাড়হিম করা অ্যাকশন। সেই পরিচালকের জীবনেই আজ ঘনিয়ে এলো ঘোর বিপদ। তবে এই উত্তেজনার মাঝেও তাঁর ভক্তদের জন্য উইকেন্ডে রয়েছে বিনোদনের রসদ। ওটিটি প্ল্যাটফর্মে পরিচালকের সবচেয়ে জনপ্রিয় ৫টি পাওয়ারফুল অ্যাকশন ফিল্মের তালিকা নিচে দেওয়া হলো:
সিংহাম (২০১১): রোহিত শেঠির ‘কপ ইউনিভার্স’-এর শুরু এখান থেকেই। অজয় দেবগন অভিনীত এই ব্লকবাস্টার সিনেমাটি প্রাইম ভিডিও এবং জিও সিনেমা-তে দেখা যাবে।
চেন্নাই এক্সপ্রেস (২০১৩): শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের রোমান্টিক অ্যাকশন কমেডি। এটি অ্যামাজন প্রাইম ভিডিও-তে উপলব্ধ।
সিংহাম রিটার্নস (২০১৪): বাজীরাও সিংহামের দাপুটে প্রত্যাবর্তন। কারিনা কাপুর অভিনীত এই সিনেমাটি উপভোগ করুন জিও হটস্টার-এ।
সিম্বা (২০১৮): রণবীর সিং-এর এনার্জি আর রোহিত শেঠির অ্যাকশন। সিনেমাটি রয়েছে জি৫ এবং নেটফ্লিক্স-এ।
সূর্যবংশী (২০২১): অক্ষয় কুমারের ধামাকা আর সিংহাম-সিম্বার স্পেশাল অ্যাপিয়ারেন্স। এটি এখন নেটফ্লিক্স-এ স্ট্রিম হচ্ছে।