“মুখ্যমন্ত্রী যেন আগুন নিয়ে না খেলেন!” সুপ্রিম রায়ের পর মিষ্টিমুখ ও হুঙ্কার সংগ্রামী যৌথ মঞ্চের

বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে ‘ঐতিহাসিক জয়’ হিসেবে দেখছে সংগ্রামী যৌথ মঞ্চ। বৃহস্পতিবার রায় ঘোষণার পর ধর্মতলার অবস্থান মঞ্চে মিষ্টিমুখের আয়োজন করেন আন্দোলনকারীরা। এক সাংবাদিক বৈঠকে মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “এই রায় পঞ্চম বেতন কমিশনের বকেয়া মেটানোর পক্ষে এক বিরাট পদক্ষেপ। রাজ্য সরকার এতদিন গণতান্ত্রিক আন্দোলনের কোনো মূল্য দেয়নি, কিন্তু আদালত আজ কর্মচারীদের হকের কথা বলেছে।”

ভাস্কর ঘোষ স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী ৬ মার্চের মধ্যে যদি বকেয়া ডিএ-র প্রথম কিস্তি না মেটানো হয়, তবে রাজ্য জুড়ে তীব্র আন্দোলন শুরু হবে। মুখ্যমন্ত্রী যেন আর আগুন নিয়ে না খেলেন।” তিনি আরও জানান, এই লড়াই ছিল বাঙালির অস্মিতার। পাশে থাকার জন্য তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে ধন্যবাদ জানান। ভাস্করবাবুর দাবি, কর্মচারীদের হাতে টাকা এলে রাজ্যের অর্থনীতিতেও জোয়ার আসবে। ডিএ মৌলিক অধিকার না হলেও, এটি যে আইনস্বীকৃত ন্যায্য অধিকার—সেই সত্যই আজ প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেন তিনি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy