মিউল অ্যাকাউন্ট ও জাল কোম্পানির জাল! ৭৭ কোটি টাকা হাতানো গ্যাংয়ের শেষ রক্ষা হলো না

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে এক বিশাল সাইবার জালিয়াতির চক্র ভেঙে দিল সিআইডি ক্রাইম উইং। ভাদোদরা, পালানপুর এবং গোয়ায় একযোগে চিরুনি তল্লাশি চালিয়ে প্রায় ৭৭ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। এই অভিযানে চক্রের একাধিক পান্ডাকে গ্রেফতার করার পাশাপাশি দেশজুড়ে অন্তত ৩৭৫টি সাইবার অপরাধের মামলার সঙ্গে এদের সরাসরি যোগসূত্র খুঁজে পাওয়া গেছে।

তদন্তকারী সূত্রে খবর, এই গ্যাংটি অত্যন্ত সুসংগঠিতভাবে সাধারণ মানুষকে অনলাইন ফ্রড, ভুয়ো লোন এবং ইনভেস্টমেন্ট স্ক্যামের ফাঁদে ফেলত। প্রতারণার টাকা সরানোর জন্য তারা বিপুল সংখ্যক ‘মিউল অ্যাকাউন্ট’ (অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট) এবং জাল কোম্পানি ব্যবহার করত। অভিযানে প্রচুর সংখ্যক সিম কার্ড, মোবাইল ফোন, ল্যাপটপ এবং ব্যাঙ্ক নথি উদ্ধার করা হয়েছে। সিআইডি জানিয়েছে, অনেক ক্ষেত্রে সাধারণ মানুষের অজান্তেই তাদের অ্যাকাউন্ট ব্যবহার করে কোটি কোটি টাকা লেনদেন করা হতো। গুজরাট পুলিশের এই সাফল্য সাইবার অপরাধ দমনে এক বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy