“ভোটের আগেই কমিশনের ‘চাবুক’!”-হিঙ্গলগঞ্জের ওসি সাসপেন্ড; জেনেনিন কেন?

প্রথম দফার ভোট মিটতেই কোমর বেঁধে নেমেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় তথা শেষ দফার হাই-ভোল্টেজ ভোটের আগে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি (OC) সন্দীপ সরকারকে সাসপেন্ড করল কমিশন। অবিলম্বে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।

কেন এই কড়া পদক্ষেপ?

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালের পাঠানো একটি রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। অভিযোগ উঠেছে, সন্দীপ সরকার পুলিশের পদে থেকে পক্ষপাতমূলক আচরণ করছিলেন এবং স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তাঁর গোপন আঁতাত ছিল। মুখ্য সচিব দুষ্মন্ত নারিওয়ালাকে পাঠানো চিঠিতে কমিশন সাফ জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সন্দীপ সরকারকে সাময়িকভাবে বরখাস্ত করা এবং তাঁর বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া বাধ্যতামূলক।

শাহের সভার আগেই বদল

কমিশনের এই নির্দেশটি এল এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ সময়ে। আজ, শুক্রবারই হিঙ্গলগঞ্জে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মেগা নির্বাচনী জনসভা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের ঠিক আগেই স্থানীয় থানার সর্বোচ্চ পদাধিকারীকে সরিয়ে দেওয়া নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক অলিন্দে।

হিঙ্গলগঞ্জের রাজনৈতিক উত্তাপ

২৯ এপ্রিল দ্বিতীয় দফায় হিঙ্গলগঞ্জে ভোট। এই কেন্দ্রটি এবার সবার নজরে, কারণ:

  • এখানে তৃণমূলের আনন্দ সরকারের বিরুদ্ধে লড়াই করছেন সন্দেশখালি আন্দোলনের পরিচিত মুখ রেখা পাত্র

  • লড়াই সমানে-সমানে হওয়ায় এই এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখা কমিশনের কাছে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy