ভোটের আগে রণক্ষেত্র আটকাতে নজিরবিহীন ‘দুর্গ’ কমিশন! ২৩ এপ্রিলের জন্য আসছে বিশাল বাহিনী

পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা নির্বাচনে শান্তি বজায় রাখতে কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। আগামী ২৩ এপ্রিল উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভোটগ্রহণ। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে এবার রাজ্যজুড়ে মোতায়েন করা হচ্ছে রেকর্ড সংখ্যক ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সোমবারের মধ্যেই এই বিশাল বাহিনীকে নির্দিষ্ট এলাকায় পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশনের তালিকা অনুযায়ী, স্পর্শকাতর এলাকা হিসেবে মুর্শিদাবাদে সর্বোচ্চ ৩১৬ কোম্পানি বাহিনী থাকছে (২৪০ কোম্পানি মুর্শিদাবাদ ও ৭৬ কোম্পানি জঙ্গিপুর)। হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুরে মোতায়েন হচ্ছে ২৭৩ কোম্পানি। নজরকাড়া অন্যান্য জেলার মধ্যে পশ্চিম মেদিনীপুরে ২৭১, বাঁকুড়ায় ১৯৩, বীরভূমে ১৭৬ এবং মালদহে ১৭২ কোম্পানি বাহিনী থাকছে। উত্তরবঙ্গের দার্জিলিং (৬১), কোচবিহার (১৪৬) এবং আলিপুরদুয়ারের (৭৭) মতো প্রতিটি জেলাতেই কমিশন কড়া নিরাপত্তার বলয় তৈরি করেছে। আসানসোল-দুর্গাপুর ও শিলিগুড়ি কমিশনারেটেও থাকছে বিশেষ নজরদারি। প্রথম দফার এই ‘মিনি জেনারেল ইলেকশন’ নিয়ে এখন তুঙ্গে রাজনৈতিক পারদ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy