ভারতকে রক্তাক্ত করার ষড়যন্ত্র, জালে ৮ পাণ্ডা, তালিকায় বাংলার যুবক ও বাংলাদেশি নাগরি?

দেশজুড়ে নাশকতার এক বিশাল জাল বিছিয়েছিল জঙ্গিরা! ভারতে বসেই ভারতকে রক্তাক্ত করার ছক কষছিল তারা। কিন্তু সেই ভয়ঙ্কর পরিকল্পনা সফল হওয়ার আগেই দিল্লি পুলিশের স্পেশাল সেল অভিযান চালিয়ে ৮ জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে। এই অভিযানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশি যোগ প্রকাশ্যে আসায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোয়েন্দা মহলে।

বাংলা ও তামিলনাড়ু জুড়ে অভিযান দিল্লি পুলিশের স্পেশাল সেল সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং একজন বাংলাদেশি নাগরিক। বাকি ৬ জন— মিজানুর রহমান, মহম্মদ শাবত, উমর, মহম্মদ লিটন, মহম্মদ শাহিদ এবং মহম্মদ উজ্জ্বলকে তামিলনাড়ুর তিরুপুর জেলা থেকে পাকড়াও করা হয়েছে। তল্লাশিতে এদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন এবং ১৬টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

মেট্রোর পোস্টার থেকেই সূত্রপাত কিছুদিন আগেই দিল্লির বিভিন্ন মেট্রো স্টেশন ও জনবহুল এলাকায় কাশ্মীর সংক্রান্ত উস্কানিমূলক পোস্টার দেখা গিয়েছিল। সেই ঘটনার তদন্তে নেমেই এই বিশাল জঙ্গি মডিউলের খোঁজ পায় পুলিশ। তদন্তে দেখা গেছে, অভিযুক্তরা পাক গোয়েন্দা সংস্থা ISI এবং বাংলাদেশের কট্টরপন্থী সংগঠনের নির্দেশে কাজ করছিল। এমনকি ভারতে পরিচয় গোপন করে থাকার জন্য তারা একাধিক জাল আধার কার্ড তৈরি করেছিল।

লস্করের নিশানায় দিল্লির মন্দির ও জনপদ গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে এক হাড়হিম করা তথ্য। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা (LeT) দিল্লির ভিড় এলাকা এবং ধর্মীয় স্থানগুলিকে লক্ষ্য করে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে। ধৃতরা কি সেই পরিকল্পনারই অংশ? এখন সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ। দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকায় ইতিমধ্যেই হাই-অ্যালার্ট জারি করা হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy