আপনি কি নিজের পায়ে দাঁড়াতে চান? ছোট কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা থাকলেও মূলধনের অভাবে কি পিছিয়ে আসছেন? তবে আপনার জন্য রয়েছে বড় সুখবর। ক্ষুদ্র ব্যবসায়ী এবং হকারদের স্বাবলম্বী করতে মোদী সরকার নিয়ে এসেছে ‘প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা’ (PM Svanidhi Yojana)। এই প্রকল্পের আওতায় কোনো গ্যারান্টি ছাড়াই আপনি পেতে পারেন ৯০,০০০ টাকা পর্যন্ত ঋণ।
২০৩০ সাল পর্যন্ত মিলবে সুবিধা: কোভিড-১৯ মহামারির সময় এই প্রকল্প শুরু হলেও, এর আকাশছোঁয়া জনপ্রিয়তার কারণে কেন্দ্র সরকার এর সময়সীমা ৩১ মার্চ ২০৩০ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। আগে এই প্রকল্পে ৮০,০০০ টাকা পাওয়া যেত, কিন্তু ২০২৫ সালে মোদী সরকার সেই পরিমাণ বাড়িয়ে ৯০,০০০ টাকা করেছে। শুধু তাই নয়, রাস্তার বিক্রেতাদের এখন ইউপিআই (UPI) লিঙ্কযুক্ত ‘Rupay’ ক্রেডিট কার্ডও দেওয়া হচ্ছে। ডিজিটাল লেনদেনে মিলছে আকর্ষণীয় ক্যাশব্যাক।
ঋণ পাওয়ার সহজ নিয়ম: এই প্রকল্পের সবথেকে বড় সুবিধা হলো—লোন নিতে আপনাকে কোনো সম্পত্তি বন্ধক রাখতে হবে না। ঋণ দেওয়া হয় মূলত তিনটি ধাপে:
প্রথম কিস্তি: আবেদন অনুমোদিত হলে শুরুতেই পাবেন ১৫,০০০ টাকা।
দ্বিতীয় কিস্তি: প্রথম দফার লোন সঠিক সময়ে শোধ করলে দ্বিতীয় ধাপে পাবেন ২৫,০০০ টাকা।
তৃতীয় কিস্তি: আগের কিস্তি শোধ করার পর তৃতীয় দফায় এককালীন ৫০,০০০ টাকা লোন পাওয়া যাবে।
কীভাবে আবেদন করবেন? আবেদন প্রক্রিয়া অত্যন্ত সহজ। আপনার কাছে শুধু একটি আধার কার্ড থাকলেই চলবে। কোনো জটিল নথিপত্র ছাড়াই যেকোনো সরকারি ব্যাংকে গিয়ে পিএম স্বনিধি যোজনার ফর্ম পূরণ করতে হবে। ব্যাংক আপনার তথ্য যাচাই করার পরেই ঋণের টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে চলে আসবে। ছোট ছোট কিস্তিতে (EMI) এই ঋণ পরিশোধের সুবিধাও রয়েছে।
লক্ষ লক্ষ মানুষের সাফল্য: সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ৯ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত প্রায় ৭০ লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা নিয়েছেন। প্রায় ১৫,১৯১ কোটি টাকা ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে। সরকার আগামী দিনে ১ কোটি ১৫ লক্ষ রাস্তার বিক্রেতাকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বেকারত্ব দূর করতে এবং স্বনির্ভরতা বাড়াতে মোদী সরকারের এই পদক্ষেপ এখন সারা দেশে চর্চার কেন্দ্রে।





