বাড়ি নেই, গাড়িও নেই! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মোট সম্পত্তির পরিমাণ জানলে চমকে উঠবেন

তিনবারের ডায়মন্ড হারবারের সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের বর্তমান শাসক দলের ‘সেকেন্ড ইন কমান্ড’ বলা হয়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনে জমা দেওয়া তাঁর হলফনামা থেকে জানা গেছে এক চমকপ্রদ তথ্য। কোটি কোটি টাকার ব্যাঙ্ক ব্যালেন্স এবং বিমা থাকলেও, তাঁর নিজের নামে কোনো বাড়ি বা গাড়ি নেই।

হলফনামার তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবর্ষে অভিষেকের আয় ছিল ৭১ লক্ষ ৫২ হাজার ২০০ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে তাঁর আয় এক লাফে বেড়ে দাঁড়ায় ১ কোটি ৫১ লক্ষ ২৯ হাজার ১৭০ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে তাঁর বার্ষিক আয় ছিল ৮২ লক্ষ ৫৮ হাজার টাকা। অন্যদিকে তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আয়ও বেশ নজরকাড়া। ২০১৮-১৯ সালে রুজিরার আয় ছিল ১ কোটি ১৪ লক্ষ ৩৪ হাজার ৬৯০ টাকা। তবে ২০২২-২৩ সালে রুজিরার আয়ের কোনো উল্লেখ মনোনয়নপত্রে ছিল না।

২০২৪ সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী, অভিষেকের হাতে নগদ ছিল ৭ লক্ষ ৭৩ হাজার ৩৩৫ টাকা। বিভিন্ন ব্যাঙ্কে তাঁর নামে পাঁচটি অ্যাকাউন্ট রয়েছে, যার মধ্যে একটিতে সর্বোচ্চ ৪৯ লক্ষ ২৪ হাজার ৪০৩ টাকা এবং অন্য একটিতে ২২ লক্ষ ৫২ হাজার ৬১২ টাকা জমা রয়েছে। এছাড়াও তাঁর নামে ১০ লক্ষ, ১৫ লক্ষ এবং ৬ লক্ষ টাকার তিনটি জীবন বিমা পলিসি রয়েছে। সোনার গহনার ক্ষেত্রে অভিষেকের কাছে ১ লক্ষ ৯৯ হাজার ৬২০ টাকার সোনা থাকলেও, তাঁর স্ত্রী রুজিরার কাছে রয়েছে ৪৩ লক্ষ ৭৮ হাজার ৩৩২ টাকার বিপুল পরিমাণ সোনা। সব মিলিয়ে অভিষেকের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ২৬ লক্ষ ২০ হাজার ২০৪ টাকা এবং তাঁর স্ত্রীর সম্পত্তির পরিমাণ ৭৮ লক্ষ ৭০ হাজার ৩৮২ টাকা। তবে এত সম্পত্তির মধ্যেও তাঁর নামে কোনো জমি, বাড়ি বা গাড়ি নেই।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy