“বাংলায় বিধানসভা ভোট কবে?”-জেনেনিন সর্বশেষ খবর? রাজ্যে আসছে নির্বাচন কমিশন!

রাজ্যে SIR (স্পেশাল ইন্টারঅ্যাক্টিভ রিভিশন) প্রক্রিয়ার জেরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। এর মধ্যেই লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকায় ‘বিচারাধীন’ থাকায় উদ্বেগ বাড়ছে। এই ডামাডোলের মাঝেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা নিয়ে মিলল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইঙ্গিত।

রবিবারই রাজ্যে পা রাখছে ‘ফুল বেঞ্চ’ আগামী রবিবারই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ পশ্চিমবঙ্গে আসছে। প্রশাসনিক মহলের খবর অনুযায়ী, কমিশনের এই সফরের পরেই অর্থাৎ সোমবার (৯ মার্চ) অথবা মঙ্গলবার (১০ মার্চের) মধ্যে বাংলার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে। শুধু পশ্চিমবঙ্গই নয়, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি এবং অসমের ভোটের তারিখও এই সময়ের মধ্যেই ঘোষণা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

দফা কমছে না বাড়ছে? ২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল ৮ দফায়। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। আগামী ৭ মে বিধানসভার মেয়াদ শেষ হওয়ার ডেডলাইন থাকায় কমিশনকে এপ্রিলের মধ্যেই ভোট প্রক্রিয়া শেষ করতে হবে। ফলে সূত্রের খবর, এবার ভোটের দফার সংখ্যা অনেকটাই কমতে পারে। ৩ অথবা ৪ দফায় ভোট হওয়ার সম্ভাবনা নিয়ে জোর চর্চা চলছে কমিশনের অন্দরে।

SIR বিতর্ক ও ভোটারের নাম নিয়ে ধন্দ কমিশন সূত্রে খবর, সাপ্লিমেন্টারি লিস্ট তৈরির কাজ শেষ হতে মার্চের প্রথম সপ্তাহ পেরিয়ে যেতে পারে। SIR প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা সংশোধনের কাজ সম্পূর্ণ হওয়ার আগেই কীভাবে ভোট ঘোষণা হবে, তা নিয়ে প্রশ্ন তুলছে রাজনৈতিক দলগুলি। বিশেষ করে কলকাতা পুরসভার মুসলিম অধ্যুষিত ওয়ার্ডগুলিতে বহু ভোটারের নাম ‘বিচারাধীন’ থাকায় বাসিন্দাদের মধ্যে চাপা উদ্বেগ রয়েছে।

ফিরে দেখা ২০২১: গতবার অর্থাৎ ২০২১ সালে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছিল ২৬ ফেব্রুয়ারি। ২৭ মার্চ থেকে শুরু হয়ে ২৯ এপ্রিল পর্যন্ত চলেছিল ৮ দফার ভোটযুদ্ধ। তবে ২০২৬-এর নির্বাচনে কমিশনের তৎপরতা দেখে মনে করা হচ্ছে, মার্চের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই বেজে যাবে যুদ্ধের দামামা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy