পিঙ্ক লাইনে ছুটছে BEML-এর ‘ড্রাইভারলেস’ মেট্রো! বদলে যাচ্ছে কর্ণাটকের যাতায়াত ব্যবস্থা

বেঙ্গালুরুবাসীর জন্য সুখবর! কর্ণাটকের রাজধানী শহরের যানজট কমাতে এবার দ্রুত গতিতে এগোচ্ছে ‘নাম্মা মেট্রো’ (Namma Metro) পিঙ্ক লাইনের কাজ। সম্প্রতি দক্ষিণ বেঙ্গালুরুর কালেনা আগ্রহরা থেকে তাভরেকেরে পর্যন্ত ৭.৫ কিলোমিটার দীর্ঘ উড়াল (Elevated) অংশে শুরু হয়েছে মেট্রো ট্রায়াল রান। ভারতের নিজস্ব সংস্থা BEML-এর তৈরি অত্যাধুনিক প্রোটোটাইপ ট্রেনের এই পরীক্ষা এখন তুঙ্গে।

ট্রায়াল রানের খুঁটিনাটি: কী কী পরীক্ষা হচ্ছে?

মেট্রো সূত্রে খবর, প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭:৩০ পর্যন্ত এই ট্রায়াল চালানো হচ্ছে। প্রকৌশলীরা মূলত ট্রেনের ব্রেকিং সিস্টেম, ট্রাকশন এবং পাওয়ার এফিসিয়েন্সি পরীক্ষা করছেন। এছাড়া বিভিন্ন গতিতে ট্রেন চালিয়ে দেখা হচ্ছে এর স্থিতিশীলতা। বিএমআরসিএল (BMRCL) জানিয়েছে, আগামী ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রাথমিক ট্রায়াল চলবে।

এরপর শুরু হবে সিগন্যালিং, ইলেকট্রিক্যাল এবং টেলিকমিউনিকেশন সিস্টেমের আরও গভীর পরীক্ষা, যা এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত চলতে পারে।

কবে চড়তে পারবেন সাধারণ মানুষ?

সব ঠিকঠাক থাকলে আগামী মে মাসে এই পিঙ্ক লাইনের উড়াল অংশটি যাত্রীসাধারণের জন্য খুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তবে তার আগে RDSO এবং মেট্রো রেলওয়ে সেফটি কমিশনারের (CMRS) সবুজ সংকেত প্রয়োজন। এই সুরক্ষা সার্টিফিকেট হাতে পেলেই শুরু হবে বাণিজ্যিক পরিষেবা।

এক নজরে পিঙ্ক লাইন (একাদিক স্টেশন ও রুট)

২১.৫৬ কিলোমিটার দীর্ঘ এই পিঙ্ক লাইনটি কালেনা আগ্রহরা থেকে নাগাওয়ারা পর্যন্ত বিস্তৃত। যার মধ্যে ১৩ কিলোমিটার মাটির নিচে এবং প্রায় সাড়ে ৭ কিলোমিটার মাটির ওপরে।

  • এলিভেটেড সেকশন (৭.৫ কিমি): কালেনা আগ্রহরা, হুলিমাভু, আইআইএমবি (IIMB), জেপি নগর ৪র্থ ফেজ এবং তাভরেকেরে।

  • আন্ডারগ্রাউন্ড সেকশন (১৩ কিমি): ডেইরি সার্কেল, লক্কাসান্দ্রা, এমজি রোড, শিবাজিনগর, ক্যান্টনমেন্ট স্টেশন হয়ে নাগাওয়ারা পর্যন্ত মোট ১২টি স্টেশন।

এই লাইনটি পুরোপুরি চালু হলে উত্তর ও দক্ষিণ বেঙ্গালুরুর যাতায়াত হবে আরও আরামদায়ক এবং দ্রুত। বিশেষ করে ব্যানারঘাটা রোডের অসহ্য যানজট থেকে মুক্তি পাবেন হাজার হাজার নিত্যযাত্রী।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy