পাসওয়ার্ড মনে পড়েছে ধোনির! ২ বছর পর ইনস্টাগ্রামে ফিরেই গম্ভীরকে নিয়ে বিস্ফোরক পোস্ট মাহি-র।

বিজ্ঞাপনী প্রচার ছাড়া যাঁর প্রোফাইলে ধুলো জমে, সেই মহেন্দ্র সিং ধোনিই এবার মেতে উঠলেন বিশ্বজয়ের উদযাপনে। রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ধোনির একটি পোস্ট নিমিষেই ভাইরাল হয়ে গিয়েছে। দীর্ঘদিন পর মাঠ এবং সোশ্যাল মিডিয়া— দুই জায়গাতেই সমান সক্রিয় দেখা গেল ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ককে।

গম্ভীরকে নিয়ে ধোনির ‘মাস্টারস্ট্রোক’

ধোনি এবং গৌতম গম্ভীরের সম্পর্কের রসায়ন নিয়ে ক্রিকেট মহলে বিতর্কের শেষ নেই। ২০১১-র বিশ্বকাপ জয়ের কৃতিত্ব নিয়ে গম্ভীরের কিছু পুরনো মন্তব্য মাঝেমধ্যেই আগ্নেয়গিরি হয়ে ফাটে। কিন্তু সব তিক্ততা ধুয়ে মুছে ধোনি লিখলেন, “কোচ সাব, তোমার মুখে হাসি খুব ভালো লাগে। ক্ষীপ্রতা আর হাসি— একটা কিলার কম্বো! খুব ভালো কাজ করেছ।” গম্ভীরের অধীনে ভারতের এই সাফল্যে মাহি যে কতটা খুশি, তা তাঁর শব্দ চয়ন থেকেই স্পষ্ট।

বুমরাহ-কে নিয়ে রহস্যময় মন্তব্য!

পোস্টের শেষে জসপ্রীত বুমরাহ-র কথা টেনে ধোনি এক মজার মোচড় দিয়েছেন। তিনি লেখেন, “সবাই মজা করো। বুমরার ব্যাপারে কিছু না লিখলেই ভালো। চ্যাম্পিয়ন বোলার!” ধোনির এই বাঁকা মন্তব্যের আড়ালে আসলে বুমরাহ-র প্রতি অসীম সম্মানই খুঁজে পাচ্ছেন নেটিজেনরা। তাঁদের মতে, বুমরাহ-র বোলিং নিয়ে নতুন করে কিছু বলার ভাষা খুঁজে পাননি মাহি।

আমেদাবাদে ‘শাপমোচন’ ও ধোনি

এবারের বিশ্বকাপে ধোনিকে শুরু থেকেই গ্যালারিতে পাওয়া গিয়েছে। ওয়াংখেড়ে থেকে আহমেদাবাদ— সর্বত্রই উপস্থিত ছিলেন তিনি। ফাইনালের শুরুতে রোহিত শর্মার সঙ্গে ট্রফি হাতে মাঠে প্রবেশ করে দর্শকদের নস্ট্যালজিয়া উসকে দিয়েছিলেন ধোনি। ভক্তদের দাবি, আহমেদাবাদের মাঠে ভারতের যে হারের ক্ষত ছিল, ধোনির উপস্থিতিতেই তা ‘শাপমোচন’ হলো।

 

View this post on Instagram

 

A post shared by M S Dhoni (@mahi7781)

ভাইরাল ধোনির পোস্ট

২০২৪-এর জুলাইয়ের পর কার্যত এই প্রথম ব্যক্তিগত কোনও পোস্ট করলেন ধোনি। ভক্তরা মজা করে লিখছেন, “যাক, অবশেষে পাসওয়ার্ড মনে পড়েছে ধোনি ভাইয়ের!” কেউ আবার লিখছেন, “যেই পোস্টের জন্য দেশ অপেক্ষা করছিল, সেটা শেষমেশ এল।” মাত্র কয়েক মিনিটেই লাইক ও কমেন্টের বন্যায় ভেসে গিয়েছে মাহি-র প্রোফাইল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy