নাইট শিবিরে চরম অস্থিরতা! রাহানের অগ্নিপরীক্ষায় কাঁটা ঘরের ছেলে শামি, ইডেনে লড়ছে কলকাতা

আইপিএল ২০২৬-এর উত্তাপ এবার খোদ ইডেন গার্ডেন্সে! কিন্তু মরশুমের শুরু থেকেই ব্যাকফুটে থাকা কলকাতা নাইট রাইডার্সের জন্য আজকের ম্যাচটি কার্যত ‘ডু অর ডাই’। ৩ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নিচে থাকা নাইটদের জন্য আজকের লড়াই শুধু পয়েন্টের নয়, সম্মানেরও। তবে ঘরের মাঠে শুরুতেই বড় ধাক্কা— টস ভাগ্য সহায় হলো না অজিঙ্কা রাহানের।

টস ও পিচ পরিস্থিতি: ইডেনের মহারণে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক ঋষভ পন্থ। ফলে রাতের শিশির ফ্যাক্টর মাথায় রেখেও আগে ব্যাটিং করতে নামতে হচ্ছে কেকেআর-কে। বড় স্কোর বোর্ডে তুলে লখনউকে চাপে রাখাই এখন একমাত্র রাস্তা রাহানে বাহিনীর।

চাপে দুই শিবিরের কর্ণধাররা: এই ম্যাচ শুধু মাঠের লড়াই নয়, গ্যালারির ‘পাওয়ার গেম’ও বটে। সূত্রের খবর, দলের খারাপ পারফরম্যান্সে খুশি নন কেকেআর মালিক শাহরুখ খান। অন্যদিকে, গত ম্যাচে হারের পর ঋষভ পন্থের সঙ্গে লখনউ মালিক সঞ্জীব গোয়েঙ্কার উত্তপ্ত কথোপকথনের ভিডিও ছিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ফলে ইডেনে আজ পন্থ বা রাহানে— হারলে কারোরই রেহাই নেই মালিকপক্ষের হাত থেকে!

শামির ‘ঘর ওয়াপসি’ বনাম নারিনের প্রত্যাবর্তন: ইডেন গার্ডেন্স বাংলার মহম্মদ শামির ঘরের মাঠ। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে খেলা শামি আজ ঘরের মাঠে কেকেআরের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিতে মরিয়া। অন্যদিকে, নাইট শিবিরে স্বস্তি ফিরিয়েছে সুনীল নারিনের অন্তর্ভুক্তি। তবে বরুণ চক্রবর্তীর না থাকা নিয়ে ক্রিকেট মহলে উঠছে প্রশ্ন।

আজকের দুই দল:

  • কলকাতা নাইট রাইডার্স: অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, অঙ্গকৃশ রঘুবংশী (উইকেটকিপার), রিঙ্কু সিং, রভম্যান পাওয়েল, রমনদীপ সিং, অনুকূল রায়, সুনীল নারিন, নবদীপ সাইনি ও কার্তিক ত্যাগী।

  • লখনউ সুপার জায়ান্টস: মিচেল মার্শ, এইডেন মার্করাম, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), নিকোলাস পুরাণ, আবদুল সামাদ, মুকুল চৌধুরী, মণিমরণ সিদ্ধার্থ, আবেশ খান, মহম্মদ শামি, দিগ্বেশ সিং রাঠি ও প্রিন্স যাদব।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy