তপন কান্দু খুনের পর এবার দেবেন্দ্রনাথ রথ! কোটি টাকার সুপারি দিয়ে খুন? সিবিআই-এর জালে রহস্যময় ‘মাস্টারমাইন্ড’!

দেবেন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড নিয়ে তদন্ত যত এগোচ্ছে, ততই চাঞ্চল্যকর সব তথ্য উঠে আসছে সিবিআই-এর হাতে। এবার যে বিষয়টি তদন্তকারীদের সবথেকে বেশি চমকে দিয়েছে, তা হলো খুনের জন্য ব্যবহৃত অর্থের পরিমাণ। সূত্রের খবর, এই খুনের ষড়যন্ত্র সফল করতে খরচ করা হয়েছে কোটি টাকারও বেশি! একজন নেতার প্রাণ কেড়ে নিতে কেন এত বিশাল অংকের টাকা ঢালা হলো, এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

সিবিআই-এর আতশকাঁচের নিচে এখন সেই রহস্যময় ‘ফান্ডিং’। গোয়েন্দারা জানতে পেরেছেন, খুনের ছক সাজানো থেকে শুরু করে শার্প শ্যুটার ভাড়া করা— প্রতিটি পদক্ষেপেই লক্ষ লক্ষ টাকা জলস্রোতের মতো খরচ করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, একজন ব্যক্তিকে সরাতে এত বিপুল পরিমাণ অর্থ জোগাল কে? কোনো প্রভাবশালী ব্যক্তিত্ব না কি পর্দার আড়ালে থাকা কোনো বড় গোষ্ঠী এই খুনের নেপথ্যে অর্থ বিনিয়োগ করেছে, তা নিয়েই এখন দানা বাঁধছে রহস্য।

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, কয়েক দফায় এই টাকা হাতবদল হয়েছে। লেনদেনের বেশ কিছু সূত্র ইতিমদধ্যেই সিবিআই-এর হাতে এসেছে। সন্দেহ করা হচ্ছে, এই হত্যাকাণ্ডের পেছনে কেবল ব্যক্তিগত শত্রুতা নয়, বরং বড় কোনো রাজনৈতিক বা আর্থিক স্বার্থ জড়িত রয়েছে। লক্ষ লক্ষ টাকার এই জোগানদাতার হদিশ মিললেই খুনের প্রকৃত মোটিভ পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে এই বিপুল অংকের টাকার উৎস সম্পর্কে তথ্য সংগ্রহ করছে সিবিআই। দপ্তরের এক পদস্থ আধিকারিক জানান, “খুনের জন্য এত পরিমাণ টাকা খরচ করা সাধারণ কোনো অপরাধীর পক্ষে সম্ভব নয়। এর পেছনে নিশ্চিতভাবে কোনো বড় মাথা রয়েছে।” খুব শীঘ্রই এই ‘টাকার উৎস’ এবং ‘আসল অপরাধী’র নাম জনসমক্ষে আসবে বলে ইঙ্গিত দিচ্ছে কেন্দ্রীয় সংস্থা। ডেইলিয়ান্ট-এর পাতায় চোখ রাখুন এই সংক্রান্ত পরবর্তী চাঞ্চল্যকর খবরের জন্য।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy