কুখ্যাত মার্কিন ধনকুবের জেফ্রি এপস্টিনের যৌন কেলেঙ্কারি ও মানবপাচার মামলার জল এবার গড়াল ভারতেও। সম্প্রতি মার্কিন বিচার বিভাগ (US Department of Justice) কর্তৃক প্রকাশিত মামলার নথিতে এই প্রথমবারের মতো এক ভারতীয় তরুণীর নাম উঠে এসেছে। এই তথ্য প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক মহলে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।
একটি গোপন ই-মেল এবং আর্তনাদ তদন্তকারী সংস্থা ‘Edwards Pottinger LLC’-এর আইনজীবী ব্রিটনি হেন্ডারসনের পাঠানো একটি ই-মেল থেকেই এই চাঞ্চল্যকর তথ্যের সূত্রপাত। ওই আইনজীবী এপস্টিন-কাণ্ডে নির্যাতিতাদের হয়ে মামলা লড়ছেন। তিনি মার্কিন প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন যে, নির্যাতিতাদের তালিকায় থাকা এক ভারতীয় তরুণী বর্তমানে ভারতে রয়েছেন এবং তাঁর জরুরি ভিত্তিতে মানসিক চিকিৎসা বা ‘থেরাপি’ প্রয়োজন। ওই তরুণী কি ভারতের মাটিতে বসেই মার্কিন ভিকটিম সার্ভিস থেকে বিনামূল্যে সহায়তার সুবিধা পাবেন? এই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে।
পরিচয় নিয়ে রহস্য কে এই ভারতীয় তরুণী? কীভাবে তিনি এপস্টিনের মতো আন্তর্জাতিক অপরাধীর জালে জড়িয়ে পড়লেন? মার্কিন নথিতে নিরাপত্তার খাতিরে তাঁর নাম বা ঠিকানা প্রকাশ করা হয়নি। তবে বিশ্লেষকদের ধারণা, এপস্টিনের সেই কুখ্যাত ‘নেটওয়ার্ক’-এর অন্যতম শিকার এই ভারতীয় কন্যা। মার্কিন প্রশাসন জানিয়েছে, ওই তরুণীর পরিচয় যাচাই করে তাঁকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে।
এপস্টিন ফাইল ও প্রভাবশালী যোগ জেফ্রি এপস্টিন মামলা মানেই বিশ্বজুড়ে ক্ষমতাশালী ব্যক্তিদের নাম জড়িয়ে থাকা। এর আগে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিল গেটস— অনেকের নামই এই ফাইলের দৌলতে বিতর্কে এসেছে। এবার সেই তালিকায় ভারতের নাম যুক্ত হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক্স (সাবেক টুইটার)-এ এই নিয়ে জল্পনা এখন তুঙ্গে।