জুন মাসের পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করল NTA, তালিকায় নতুন চমক! পিএইচডি ও অধ্যাপক হওয়ার স্বপ্ন কি এবার সহজ?

আপনি কি একজন গবেষক বা অধ্যাপক হতে চান? তবে আপনার জন্য চলে এল সবথেকে বড় খবর। ২০২৬ সালের জুন মাসের ইউজিসি-নেট (UGC-NET) পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু করে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। বুধবার রাত থেকেই পোর্টাল খুলে দেওয়া হয়েছে। তবে এবারের বিজ্ঞপ্তিতে কেবল দিনক্ষণ নয়, বরং সিলেবাস এবং বিষয় তালিকায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে, যা পরীক্ষার্থীদের জন্য কর্মক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে।

তালিকায় যুক্ত হলো ২ নতুন বিষয়

এবারের ইউজিসি-নেটের সবথেকে বড় আকর্ষণ হলো দুটি নতুন বিষয়ের অন্তর্ভুক্তি। ইউজিসি ইন্ডিয়া (UGC INDIA) জানিয়েছে, ২০২৬ সালের জুন মাস থেকেই রাশিবিজ্ঞান (Statistics) এবং বনবিজ্ঞান (Forestry)—এই দুটি বিষয়েও প্রার্থীরা পরীক্ষা দিতে পারবেন। এর ফলে এই দুই ক্ষেত্রে বিশেষজ্ঞ পড়ুয়ারা সরাসরি উচ্চশিক্ষা ও অধ্যাপনার সুযোগ পাবেন। বর্তমানে মোট ৮৫টি বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হবে।

পরীক্ষার সময়সূচি ও গুরুত্বপূর্ণ তারিখ

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) কর্তৃক জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, গুরুত্বপূর্ণ তারিখগুলি একনজরে দেখে নিন:

  • আবেদন শুরুর তারিখ: ২৯ এপ্রিল, ২০২৬।

  • আবেদনের শেষ তারিখ: ২০ মে, ২০২৬ (রাত ১১.৫০ পর্যন্ত)।

  • আবেদনপত্র সংশোধন (Correction Window): ২২ থেকে ২৪ মে।

  • পরীক্ষার শহর ঘোষণা: ১০ জুন, ২০২৬-এর মধ্যে।

  • পরীক্ষার তারিখ: ২২ জুন থেকে ৩০ জুনের মধ্যে।

  • পরীক্ষার পদ্ধতি: কম্পিউটার-ভিত্তিক টেস্ট (CBT) এবং সব প্রশ্নই হবে এমসিকিউ (MCQ) ধাচের।

আবেদন ফি কত?

বিভিন্ন বিভাগের জন্য আলাদা আলাদা ফি নির্ধারণ করা হয়েছে:

  • সাধারণ (General): ১,১৫০ টাকা।

  • জেনারেল-ইডব্লিউএস/ওবিসি-এনসিএল: ৬০০ টাকা।

  • এসসি/এসটি/পিডব্লিউডি/তৃতীয় লিঙ্গ: ৩২৫ টাকা। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআই-এর মাধ্যমে ফি জমা দেওয়া যাবে।

আবেদন করার আগে মনে রাখুন

১. একজন প্রার্থী কেবল একটি আবেদনপত্রই জমা দিতে পারবেন। একের বেশি আবেদন করলে তা বাতিল হতে পারে। ২. রেজিস্ট্রেশনের সময় নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেওয়া বাধ্যতামূলক, কারণ পরবর্তী সমস্ত আপডেট ওতেই আসবে। ৩. শুধুমাত্র অনলাইন মাধ্যমেই আবেদন গ্রহণ করা হবে। ৪. জুন মাসের এই পরীক্ষার মাধ্যমেই ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ (JRF), সরকারি কলেজের সহকারী অধ্যাপক এবং পিএইচডি ভর্তির যোগ্যতা নির্ধারণ করা হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy