“চোখের সামনেই বিস্ফোরণ!”-যুদ্ধের কবলে পিভি সিন্ধু, কোচকে বাঁচাতে হলো প্রাণের ঝুঁকি নিয়ে!

পশ্চিম এশিয়ার যুদ্ধক্ষেত্রে এবার সরাসরি প্রাণসংশয়ের মুখে ভারতীয় শাটলার পিভি সিন্ধু (PV Sindhu)। অল ইংল্যান্ড ওপেনে অংশ নিতে বার্মিংহাম যাওয়ার পথে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়েছেন তিনি। তবে কেবল আটকে পড়াই নয়, তাঁর চোখের সামনেই আছড়ে পড়েছে ইরানি মিসাইল। ভয়াবহ বিস্ফোরণ আর আগুনের ধোঁয়ায় কার্যত মৃত্যুভয় তাড়া করছে ভারতীয় দলকে।

বিস্ফোরোণের সাক্ষী সিন্ধু: কী ঘটেছিল সেখানে?

শনিবার রাতে ইজরায়েল ও আমেরিকার হামলার জবাবে পাল্টা মিসাইল বৃষ্টি শুরু করে ইরান। সেই আগুনের লেলিহান শিখা এসে পড়ে দুবাই বিমানবন্দরেও। সিন্ধু সোশ্যাল মিডিয়ায় তাঁর সেই শিউরে ওঠা অভিজ্ঞতার কথা শেয়ার করে লিখেছেন:

“যেখানে আমরা আশ্রয় নিয়েছিলাম, সেখান থেকে কিছু দূরেই বিস্ফোরণ হয়। আমার কোচকে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসতে হয়, কারণ তিনি ধোঁয়া ও ধ্বংসাবশেষের সবচেয়ে কাছে ছিলেন। আমাদের সবার জন্য এটি ছিল অত্যন্ত চাপের ও ভয়ংকর মুহূর্ত।”

ক্ষতিগ্রস্ত বুর্জ আল আরব ও বিমানবন্দর

রিপোর্ট অনুযায়ী, রাতভর চলা এই পাল্টা হামলায় দুবাইয়ের বিখ্যাত হোটেল বুর্জ আল আরব এবং বিমানবন্দরের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানবন্দরে বিস্ফোরণের জেরে ৪ জন আহত হয়েছেন। বর্তমানে বিমান চলাচল সম্পূর্ণ স্থগিত রাখা হয়েছে। সিন্ধুর সঙ্গে রয়েছেন তাঁর ব্যক্তিগত ফিজিও এবং ইন্দোনেশিয়ান কোচ ইরওয়ানশ্যাহ।

বিপদে সিন্ধু, নিরাপদে সাত্ত্বিক-চিরাগ

সিন্ধু দুবাইয়ে আটকে পড়লেও স্বস্তির খবর হলো, ভারতের ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি ইতিমধ্যেই বার্মিংহামে পৌঁছে গিয়েছেন। চিরাগ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে তাঁরা সম্পূর্ণ নিরাপদে রয়েছেন। তবে এমিরেটসের বিমানে ওঠার অপেক্ষায় থাকা সিন্ধুর জন্য প্রতি ঘণ্টা এখন উদ্বেগের হয়ে দাঁড়িয়েছে।

ভারতের কনস্যুলেটের তৎপরতা

এই যুদ্ধকালীন পরিস্থিতিতে দুবাইয়ে ভারতের কনস্যুলেট এবং বিমানবন্দর কর্তৃপক্ষ আটকে পড়া ভারতীয়দের সবরকম সহায়তা দিচ্ছে। সিন্ধু কনস্যুলেটের এই অসাধারণ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আপাতত তাঁরা বিমানবন্দরেই বিশ্রাম নেওয়ার চেষ্টা করছেন এবং পরিস্থিতি শান্ত হওয়ার অপেক্ষায় রয়েছেন।

মধ্যপ্রাচ্যের এই অশান্ত পরিবেশ কেবল রাজনীতি নয়, এখন ক্রীড়া জগতের তারকাদের জীবনকেও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। অল ইংল্যান্ড ওপেনে সিন্ধুর নামা কি তবে অনিশ্চিত? নজর রাখছে গোটা দেশ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy