‘গোষ্ঠীবাজি করলে পুরভোটে টিকিট নয়!’ দমদমে দলীয় কর্মীদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর

বিধানসভা নির্বাচনের ঠিক মুখে দমদমের তৃণমূল প্রার্থী ব্রাত্য বসুর একটি ভিডিও ভাইরাল হওয়ায় অস্বস্তিতে শাসকদল। ভিডিওটিতে ব্রাত্যকে অত্যন্ত কড়া সুরে দলীয় কর্মীদের হুঁশিয়ারি দিতে শোনা যাচ্ছে। তিনি বলেন, “কর্মীরা এখানে ছত্রভঙ্গ হয়ে আছেন, বিচ্ছিন্ন হয়ে আছেন। দল অনেকগুলো গোষ্ঠীতে পরিণত হয়েছে।”

ব্রাত্য বসু সাফ জানিয়ে দিয়েছেন, তিনি তাঁর নির্বাচনে কোনও গোষ্ঠীবাজি বরদাস্ত করবেন না। কর্মীদের সতর্ক করে তিনি বলেন, “ভোটের শেষে প্রতিটা বুথে কী রেজাল্ট হয়েছে দেখে দলনেত্রীকে (মমতা বন্দ্যোপাধ্যায়) চিঠি লিখব।” শুধু তাই নয়, ওই চিঠিতে ২০২৭-এর পুরভোটে কাকে প্রার্থী করা যেতে পারে বা কার টিকিট কাটা উচিত, সেই সুপারিশও তিনি করবেন বলে জানান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে অন্তর্কলহ রুখতে এবং কর্মীদের কাজে গতি আনতেই এই ‘চাবুক’ মেরেছেন মন্ত্রী। তবে ভিডিওটির সত্যতা যাচাই করেনি আমাদের সংবাদ মাধ্যম।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy