কালিয়াচকে বিচারকদের ওপর হামলা, মালদহের DM-SP-কে চরম হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের!

মালদহের কালিয়াচকে জুডিশিয়াল অফিসারদের হেনস্থার ঘটনায় নজিরবিহীন কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। বুধবার রাতের সেই ভয়াবহ পরিস্থিতির প্রেক্ষিতে মালদহের জেলাশাসক (DM) এবং পুলিশ সুপারকে (SP) শোকজ করেছে শীর্ষ আদালত। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ প্রশাসনের এই ভূমিকায় চরম বিরক্তি প্রকাশ করেছে।

আদালত সূত্রে খবর, বুধবার বিকেল সাড়ে ৩টে থেকে তিন জন মহিলাসহ মোট সাত জন বিচারককে দুষ্কৃতীরা ঘিরে রেখেছিল। বিষয়টি হাই কোর্টের প্রধান বিচারপতির নজরে এলে তিনি নিজে রাজ্য পুলিশের ডিজিপি এবং স্বরাষ্ট্র সচিবকে ফোন করেন। তা সত্ত্বেও স্থানীয় জেলাশাসক বা পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছাননি বলে অভিযোগ। বিচারপতি জয়মাল্য বাগচী কড়া ভাষায় মন্তব্য করেন, “এই ঘটনায় প্রশাসনের আরও অনেক বেশি নজরদারির প্রয়োজন ছিল।”

ঘটনার গুরুত্ব বিচার করে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং ডিজিপি-র কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে। শুনানিতে রাজ্যের পক্ষে আইনজীবী কপিল সিব্বল সওয়াল করলেও প্রশাসনের গাফিলতি নিয়ে আদালতের প্রশ্নের মুখে পড়তে হয় তাদের।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy