আসছে ‘ম্যাজিক নম্বর’! ২০২৬ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনে কত বড় পরিবর্তন? জানুন খুঁটিনাটি

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য খুশির খবর! ২০২৬ সালকে লক্ষ্য রেখে অষ্টম বেতন কমিশনের (8th CPC) কাজ শুরু হতেই বেতন কাঠামো নিয়ে চাঞ্চল্যকর সব প্রস্তাব সামনে আসছে। কর্মচারী সংগঠনগুলো প্রধানমন্ত্রীর দপ্তরে যে খসড়া জমা দিয়েছে, তাতে বেতন ও পেনশনে বড়সড় রদবদলের ইঙ্গিত মিলেছে। ২০১৬ সালের পর মুদ্রাস্ফীতি যেভাবে বেড়েছে, তার সঙ্গে তাল মেলাতেই এই বৈপ্লবিক পরিবর্তনের দাবি জানানো হয়েছে।

ন্যূনতম বেতন ৬৯,০০০ টাকা?
কর্মচারী সংগঠনগুলোর সবথেকে বড় দাবি হলো সর্বনিম্ন মূল বেতন (Basic Pay) ১৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ৬৯,০০০ টাকা করা। ‘আইক্রয়েড ফর্মুলা’র ওপর ভিত্তি করে আবাসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার খরচ মাথায় রেখেই এই নতুন অংকের দাবি জানানো হয়েছে। এর সাথে ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩ নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে, যা কার্যকর হলে নীচুতলার কর্মী থেকে শীর্ষ আধিকারিক—সবার বেতন একলাফে বহুগুণ বাড়বে।

কী কী থাকছে নতুন প্রস্তাবনায়?

ইনক্রিমেন্ট: বার্ষিক বেতন বৃদ্ধি ৬% করার দাবি।

HRA ও DA: বাড়ি ভাড়া ভাতার সর্বনিম্ন হার ৩০% করা এবং মহার্ঘভাতা (DA) মূল বেতনের সাথে মিশিয়ে দেওয়া।

পেনশন: শেষ প্রাপ্ত বেতনের ৬৭% পেনশন এবং পুরনো পেনশন ব্যবস্থা (OPS) ফিরিয়ে আনা।

বেতন গণনার নতুন সূত্র:
অষ্টম বেতন কমিশন কার্যকর হলে নতুন বেতনের সূত্র হবে: পুরানো মূল বেতন × ফিটমেন্ট ফ্যাক্টর = নতুন মূল বেতন। এর সাথে যুক্ত হবে সংশোধিত ডিএ, এইচআরএ এবং পরিবহন ভাতা। যেহেতু ২০২৬ সালের জানুয়ারি থেকে এটি কার্যকর হওয়ার কথা, তাই কমিশন রিপোর্ট পেশ করতে দেরি করলে কর্মীরা বড় অংকের বকেয়া বেতন বা এরিয়ার (Arrears) পাবেন বলেও আশা করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy