টেক প্রেমীদের জন্য বছরের সবচেয়ে বড় চমক নিয়ে হাজির হচ্ছে ফ্লিপকার্ট। আগামী ৯ মে থেকে শুরু হতে চলেছে ফ্লিপকার্ট ‘সামার সেল’। তবে আপনি যদি ফ্লিপকার্ট প্লাস মেম্বার হন, তবে আপনার জন্য সুখবর আরও আগে। সাধারণ গ্রাহকদের ২৪ ঘণ্টা আগে, অর্থাৎ ৮ মে থেকেই প্লাস মেম্বাররা এই সেলের যাবতীয় সুবিধা ভোগ করতে পারবেন। স্মার্টফোন থেকে শুরু করে ল্যাপটপ এবং হোম অ্যাপ্লায়েন্স— প্রায় সব ক্ষেত্রেই ছাড় থাকলেও, এবারের সেলের মূল আকর্ষণ হল অ্যাপল আইফোন।
আইফোন প্রেমীদের জন্য সবচেয়ে বড় ডিল থাকছে লেটেস্ট আইফোন ১৭-এর ওপর। গত বছর অর্থাৎ ২০২৫ সালের সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হওয়া এই ফোনের ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের বর্তমান বাজারমূল্য ৮২,৯০০ টাকা। কিন্তু এই সেলে সমস্ত ব্যাঙ্ক অফার এবং ডিসকাউন্ট মিলিয়ে ফোনটি পাওয়া যাবে মাত্র ৭১,৯৯৯ টাকায়। লঞ্চের পর থেকে এটিই আইফোন ১৭-এর সর্বনিম্ন দাম হতে চলেছে।
যারা আরও শক্তিশালী পারফরম্যান্স খুঁজছেন, তাদের জন্য আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলে রয়েছে তাক লাগানো অফার। ১,৩৪,৯০০ টাকা দামের প্রো মডেলটি সেলে পাওয়া যাবে মাত্র ১,০৯,৯০০ টাকায়। অন্যদিকে, ১,৪৯,৯০০ টাকার প্রো ম্যাক্স মডেলটির দাম কমে দাঁড়াচ্ছে ১,২৪,৯০০ টাকা। অর্থাৎ প্রিমিয়াম মডেলে সরাসরি ২৫,০০০ টাকার সাশ্রয় করার সুযোগ থাকছে। এছাড়াও আইফোন এয়ার-এর দাম ১,১৯,৯০০ টাকা থেকে কমে হচ্ছে ৯৫,৯০০ টাকা। নতুন আইফোন ১৭ই মডেলটি তার লঞ্চ প্রাইস ৬৪,৯০০ টাকার বদলে পাওয়া যাবে মাত্র ৬০,৯০০ টাকায়।
পুরনো মডেলের গ্রাহকদের জন্যও ফ্লিপকার্ট ঝুলি উপুড় করে দিয়েছে। আইফোন ১৬-এর দাম ৬৯,৯০০ টাকা থেকে কমিয়ে আনা হয়েছে ৫৮,৯০০ টাকায়। আইফোন ১৬ প্লাস পাওয়া যাবে ৭৩,৯০০ টাকায় এবং আইফোন ১৬ই মডেলটির দাম রাখা হয়েছে ৫৫,৯০০ টাকা। এমনকি যে আইফোন ১৫-এর প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, সেটিও এই সেলে মাত্র ৫১,৯০০ টাকায় পকেটেস্থ করতে পারবেন গ্রাহকরা। তবে মনে রাখবেন, এই অফারগুলি সীমিত সময়ের জন্য এবং স্টক থাকা পর্যন্তই কার্যকর হবে। তাই সস্তায় আইফোন কিনতে আজই আপনার উইশলিস্ট তৈরি রাখুন।





