পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় প্রকল্পগুলির রূপায়ণ এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করতে মরিয়া মোদী সরকার। সরকারি সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে কেন্দ্রীয় প্রকল্পগুলি কতটা সঠিকভাবে বাস্তবায়িত হয়েছে, তা খতিয়ে দেখতে বিশেষ নজরদারি শুরু করতে চলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
ব্যাঙ্কগুলোর ওপর মূল্যায়নের দায়িত্ব নির্ভুল তথ্য পেতে কেন্দ্রীয় নির্মলা সীতারামণের মন্ত্রক রাষ্ট্রায়ত্ত ও সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিকে মূল্যায়নের দায়িত্ব দিতে পারে। প্রতিটি প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা, লক্ষ্যমাত্রা পূরণ এবং প্রকল্পগুলির বর্তমান স্থিতি যাচাই করবে এই ব্যাঙ্কগুলো। এই মূল্যায়নের ভিত্তিতে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি হবে, যার ওপর সরাসরি নজরদারি চালাবে অর্থ মন্ত্রক। কোনো অনিয়ম বা ঘাটতি ধরা পড়লে কঠোর পদক্ষেপের ইঙ্গিতও রয়েছে।
বকেয়া বিল মেটানোর প্রক্রিয়া অন্য একটি বড় খবর হলো, রাজ্যে দীর্ঘদিন ধরে আটকে থাকা বিভিন্ন বকেয়া বিল মেটানোর বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। পর্যায়ক্রমে এই বিলগুলি নিষ্পত্তির প্রক্রিয়া শুরু হতে পারে, যা রাজ্যের বিভিন্ন পরিষেবা ও প্রকল্প সংশ্লিষ্ট সংস্থাগুলির আর্থিক বোঝা কিছুটা লাঘব করবে বলে মনে করা হচ্ছে।
রাজ্যে উন্নয়নের নতুন অধ্যায়? তৃণমূল জমানায় কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগ দীর্ঘদিনের। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বর্তমান সরকার ইতিমধ্যে রাজ্যে বহু প্রতীক্ষিত ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প চালু করেছে।
পাশাপাশি, রাজ্যের প্রায় ১ লক্ষ কোটি টাকার নতুন রেলওয়ে প্রকল্পের ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। আটকে থাকা ৬১টি রেল প্রকল্প দ্রুত শেষ করতে জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সড়ক ও জলপথের উন্নয়নেও একাধিক বড় ঘোষণা করা হয়েছে, যা রাজ্যে নতুন করে উন্নয়নের পথ প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে।





