OMR শিট থেকে ইলেকট্রনিক গ্যাজেট, কী কী জানতেই হবে পরীক্ষার্থীদের? SSC নিয়ে জরুরি নির্দেশ জেনেনিন

সুপ্রিম কোর্টের নির্দেশে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের (SSC) শিক্ষক নিয়োগ পরীক্ষা। আগামী ৭ সেপ্টেম্বর নবম-দশম শ্রেণি এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে। এবার পরীক্ষার নিয়মকানুন আগের চেয়ে অনেক বেশি কঠোর করা হয়েছে।
OMR শিটের কার্বন কপি: পরীক্ষার্থীরা এবার পরীক্ষা শেষে তাঁদের OMR শিটের কার্বন কপি সঙ্গে করে নিয়ে যেতে পারবেন। তবে OMR শিটে উত্তর ছাড়া অন্য কোনো মন্তব্য বা ছবি আঁকলে সেই শিটটি বাতিল বলে গণ্য হবে।
অ্যাডমিট কার্ড ও আইডি: যদি কোনো পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে কোনো সমস্যা থাকে (যেমন ছবি অস্পষ্টতা), তবে তার সঙ্গে আসল আধার কার্ড বা অন্য কোনো বৈধ পরিচয়পত্র অবশ্যই রাখতে হবে।
নিষিদ্ধ সামগ্রী: পরীক্ষা কেন্দ্রে স্মার্টওয়াচ, ক্যালকুলেটর বা যেকোনো ইলেকট্রনিক গ্যাজেট সম্পূর্ণরূপে নিষিদ্ধ। পরীক্ষা কেন্দ্রে যাতে সময় দেখতে কোনো অসুবিধা না হয়, তাই প্রতিটি ঘরে একটি করে ওয়াল ক্লক থাকবে।
পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও, ডেপুটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের আধিকারিকদের তত্ত্বাবধানে পরীক্ষা পরিচালনা করা হবে। এই বিষয়ে ইতিমধ্যেই নবান্ন থেকে প্রতিটি জেলায় নির্দেশিকা পাঠানো হয়েছে।